Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির ম্যাচে শেষ ৬ ইনিংসে ৪ সেঞ্চুরি করলেন দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)।
নয়া নজির এই ব্রাত্য ব্যাটারের (Devdutt Padikkal)
বিজয় হাজারে ট্রফির শেষ ছয় ম্যাচে চারটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। তবুও জাতীয় দলে ব্রাত্য তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডেও জায়গা মেলেনি দেবদত্ত পাডিক্কলের। অফ ফর্মে থকা ঋষভ পন্থ জায়গা পেলেও কেন তিনি বা ঋতুরাজ দলে জায়গা পেলেন না সেই নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। এবারও সেই বিতর্কে আরও ঘি ঢাললো দেবদত্ত নিজেই। ব্যাট হাতে তাঁর দুরন্ত ইনিংস সেই প্রশ্নই আবার ছুঁড়ে দিল দিল নির্বাচকদের উদ্দেশ্যে। বিজয় হাজারে ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে খেললেন ৯১ রানের ইনিংস। জায়গা পেলেন এলিট লিস্টে (Devdutt Padikkal)।
প্রথম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে তিনটি আলাদা আলাদা মরশুমে ৬০০-র বেশি রান করার নজির গড়লেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে কেন তাঁর নাম আসে সেটারই প্রমাণ দিলেন তিনি। ২০১৯-২০ মরশুম থেকেই চর্চায় উঠে আসেন তিনি। ১১ ম্যাচে করেন ৬০৯ রান। সেই মরশুমে বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ রান করেন দেবদত্ত।

আরও পড়ুন: Kranti Gaud: মেয়ে বিশ্বকাপ জিততেই ফিরল সম্মান, চাকরি ফিরে পেলেন ক্রান্তির বাবা
২০২০-২১ মরশুমেও ব্যাট হাতে দাপট দেখান তিনি। সাত ইনিংসেই করে ফেলেন ৭৩৭ রান। গড় ১৪৭.৪০। এর মধ্যে তিনি করেন চারটি সেঞ্চুরি। সেই মরশুমে সেমিফাইনালেও পৌঁছায় তাঁর দল। ৫০ ওভারের ক্রিকেটে স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন পাডিক্কল।
এই মরশুমও তার থেকে কোনও অংশে আলাদা নয়। ছয় ইনিংসে করে ফেলেছেন ৬০৫ রান, ১০০.৮৩ গড়ে। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে করলেন ৮২ বলে ৯১ রান। যার মধ্যে রয়েছে ১২ টি চার ও ৬ টি ছয়। ওপেনে নেমে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ১৮৪ রানের জুটি গড়েন। তাঁদের দাপটেই সাত উইকেটে ৩২৪ তোলে কর্নাটক (Devdutt Padikkal)।


