Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গত বছরের ২৮ জুলাই থেকে বন্ধ কলকাতা (Kolkata Metro Rail) মেট্রোর ব্লু লাইনের গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন কবি সুভাষ। পরিকাঠামোগত গুরুতর সমস্যার কারণে গোটা স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। সেই সময় জানানো হয়েছিল, প্রায় ৮ থেকে ৯ মাসের মধ্যে পুনর্নির্মাণের কাজ শেষ করে স্টেশনটি ফের চালু করার লক্ষ্য রাখা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই কাজে গতি আসার ইঙ্গিত মিলল।
কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে… (Kolkata Metro Rail)
কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, কবি সুভাষ (Kolkata Metro Rail) স্টেশনের আপ প্ল্যাটফর্ম কাঠামো সংস্কারের জন্য প্রয়োজনীয় নকশা ও প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানিয়েছেন, কবি সুভাষ স্টেশনের পুনর্গঠন এই মুহূর্তে মেট্রোর অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। তাঁর বক্তব্য, যাত্রী সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতেই নতুন নকশায় স্টেশন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নানা চ্যালেঞ্জ (Kolkata Metro Rail)
এই স্টেশন বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, মেট্রো (Kolkata Metro Rail) পরিচালন ব্যবস্থাও নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কবি সুভাষ স্টেশনের পরবর্তী অংশে একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ শেড রয়েছে, যেখানে মূলত রাতে ট্রেনের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। সেই কারণেই নিয়মিতভাবে ট্রেনগুলিকে কবি সুভাষ স্টেশনের পর পর্যন্ত নিয়ে যেতে হয়। স্টেশন বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য নতুন শেডের পরিকল্পনা করা হচ্ছে।
জটিলতার মধ্যেই ধাপে ধাপে সমস্যার সমাধান
মেট্রো কর্তৃপক্ষ টালিগঞ্জের পুরনো শেড পুনরুজ্জীবিত করার দিকেও নজর দিয়েছে। এক আধিকারিকের কথায়, দুর্গাপুজোর সময় টানা পরিষেবা বজায় রাখা এবং পরবর্তী সময়ে যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায়, পরিষেবা অক্ষুণ্ণ রেখে অবকাঠামোগত পরিবর্তন করা যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল। সেই জটিলতার মধ্যেই ধাপে ধাপে সমস্যার সমাধানে এগোচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: School Holiday: রাজ্যজুড়ে শীতের দাপট, স্কুল বন্ধের নির্দেশ দেবে নবান্ন?
উল্লেখ্য, ট্র্যাক ও লাইনে ফাটল ধরা পড়ার পরেই গত বছরের জুলাই মাসে কবি সুভাষ স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ব্লু লাইনের মেট্রো পরিষেবা চলছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। কবি সুভাষ ও আশপাশের এলাকার যাত্রীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বাস পরিষেবা চালু করা হলেও, যাত্রীদের একাংশের অভিযোগ-বাস কখনওই মেট্রোর বিকল্প হতে পারে না। দীর্ঘ সময় ধরে যানজট ও ভিড়ের সমস্যায় নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছে।


