Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইএসএল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে গোয়াতে। অংশ নেবে ১৪ টি দল (ISL)।
দিল্লিতে বৈঠক শেষে কাটল জট (ISL)
আইএসএল নিয়ে কবে ভাল খবর আসবে এই নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল সমর্থকদের মধ্যে। দীর্ঘদিন অচলাবস্থা কাটিয়ে অবশেষে জট কাটার কথা ঘোষণা করা হল (ISL)।
আইএসএল কবে শুরু, তা নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। মিটিং, আলোচনায় অনেক সময় গিয়েছে। কিন্তু সমাধানসূত্র বের হয়নি। অবশেষে অন্ধকার সরিয়ে এল আলোর খোঁজ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। লিগের ফরম্যাট এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে আজ অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আলোচনায় বসে আইএসএলের ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি ক্লাব। টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি ক্লাব। যার মধ্যে রয়েছে নতুন দল, ইন্টার কাশি ও এসসি দিল্লি।
মঙ্গলবার ক্লাব জোটের সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। বৈঠকে উপস্থিক ছিলেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডাভিয়া। সেখানেই ক্লাবগুলিকে আসন্ন আইএসএল-এর সম্ভাব্য রোড-ম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেই ক্রীড়ামন্ত্রী জানান আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। মোট ৯১টি ম্যাচ হবে। প্রস্তাবে বলা হয়েছে প্রতিটি দল প্রত্যেকের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। তারপর পুরনো ফরম্যাট অনুযায়ী হবে নক-আউট। প্রত্যেকটি দলই কিছু হোম ও কিছু অ্যাওয়ে ম্যাচ খেলবে। ক্লাবগুলি ঠিক করবে তারা কোন ম্যাচ কোথায় খেলতে চায় (ISL)।

আরও পড়ুন: Kolkata Metro Rail: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, খুব শীঘ্রই চালু হবে কবি সুভাষ মেট্রো স্টেশন
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডাভিয়া বলেন, ‘কোর্টের সমস্যার জন্য আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কেন্দ্রীয় সরকার, এআইএফএফ এবং ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইএসএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মঙ্গলবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। মোহনবাগান, মহমেডান ছাড়াও হাজির ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। এই খবরে কিছুটা হলেও স্বস্তিতে ফুটবল সমর্থকরা (ISL)।
এদিনের বৈঠকে রোড-ম্যাপের প্রস্তাব দেওয়া হলেও আর্থিক জটিলতা পুরোপুরি কাটানোর ইঙ্গিত দিতে পারেনি ফেডারেশন। জানা গিয়েছে টুর্নামেন্ট আয়োজনের মোট বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। তার মধ্যে ফেডারেশন দেবে ৯ কোটি ২৭ লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দিতে হবে। সেক্ষেত্রে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ১ কোটির কিছু বেশি টাকা এবং হোম ম্যাচের খরচ দিতে রাজি হয়েছে।
তবে টুর্নামেন্টের কমার্সিয়াল করা থাকবে এবং সম্প্রচার কারা করবে, সেই প্রশ্নের উত্তরও অধরা রয়ে গিয়েছে এই বৈঠকে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, কিছু শর্ত শিথিল করে আগামী ১০ জানুয়ারি নতুন করে স্পনসর-এর জন্য নতুন করে টেন্ডার ডাকতে চলেছে ফেডারেশন। তবে টেন্ডার ডাকার জন্য আবারও নতুন করে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে বুধবার তথা ৭ জানুয়ারি, ফেডারেশন শর্ত শিথিল করার আবেদন জানাতে চলেছে সুপ্রিম কোর্টে। গতবার টেন্ডার ডাকার পরেও কোনও সংস্থা তাতে আগ্রহ দেখায়নি, তবে এবার যেহেতু খোদ সরকার এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছে তাই কমার্সিয়াল পার্টনার পেতে অসুবিধা হওয়ার কথা নয়। তবুও স্পনসর ছাড়াই টুর্নামেন্টের দিন-ক্ষণ ঘোষণা হয়ে গেল। কিছুটা জোট কাটল এটাই এখন মন্দের ভাল (ISL)।


