Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স (X) এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক (Grok) এখন বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে। অভিযোগ উঠেছে, গ্রক ব্যবহার করে নারীদের ও শিশুদের অনুমতি ছাড়া নগ্ন বা যৌনভাবে উপস্থাপিত ছবি তৈরি করা হচ্ছে, যা গভীর উদ্বেগ তৈরি করেছে।
“এডিট ইমেজ” ফিচার (Grok)
গত ডিসেম্বরে গ্রক-এ একটি “এডিট ইমেজ” ফিচার চালু হওয়ার পর থেকেই এই অপব্যবহার শুরু হয়। এক্স ব্যবহারকারীরা কারও আসল ছবি দিয়ে গ্রককে ট্যাগ করে নানা অশালীন নির্দেশ দিচ্ছেন। গ্রক কয়েক মিনিটের মধ্যেই সেই পরিবর্তিত ছবি প্রকাশ্যে পোস্ট করছে, যা যে কেউ দেখতে পাচ্ছে।
এক-চতুর্থাংশ ছবি তৈরির অনুরোধ
গবেষণা সংস্থা AI Forensics জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে Grok-কে করা প্রায় ৫০ হাজার মেনশনের মধ্যে এক-চতুর্থাংশ ছিল ছবি তৈরির অনুরোধ। এর অর্ধেকের বেশি ছবিতে দেখা গেছে নারীদের অন্তর্বাস বা বিকিনিতে। প্রায় ২ শতাংশ ছবিতে ১৮ বছরের কম বয়সিদের উপস্থিতি ছিল বলে আশঙ্কা করা হয়েছে, এমনকি পাঁচ বছরের কম বয়সী শিশুর ছবিও দেখা গিয়েছে।
ক্ষতিগ্রস্তদের তালিকায় হাই প্রোফাইলরাও (Grok)
এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবা বুশ, সাংবাদিক সামান্থা স্মিথ, এমনকি এলন মাস্কের সন্তানের মাও। ভুক্তভোগীরা বলছেন, তারা নিজেকে লাঞ্ছিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনুভব করছেন।
পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ (Grok)
ঘটনাটি নিয়ে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সে তদন্ত শুরু হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক্স-কে জরুরি ভিত্তিতে গ্রক নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: Dengue: ১৭ বছরের দীর্ঘ গবেষণা: ফাইনাল ট্রায়ালে ভারতের প্রথম দেশীয় ডেঙ্গু টিকা ডেঙ্গিঅল
‘স্পাইসি নয়, বেআইনি’(Grok)
ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেছেন, “এটা ‘স্পাইসি’ নয়, এটা স্পষ্টতই বেআইনি।” যদিও এক্স দাবি করেছে তারা অবৈধ কনটেন্ট সরিয়ে নিচ্ছে, তবুও সমালোচকরা বলছেন এই ধরনের অপব্যবহার রোধে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে।



