Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যেই ক্রিকেটার বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তাঁকেই বেনজির আক্রমণের মুখে পড়তে হচ্ছে (Tamim Iqbal)।
বাংলাদেশ ক্রিকেটে অভ্যন্তরীণ কলহ (Tamim Iqbal)
বাংলাদেশ ক্রিকেট আর বিতর্ক যেন এক সাথেই চলতে থাকে। বহুবার নানান কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। প্রাক্তন ক্রিকেটারকে ঢুকতে না দেওয়া হোক বা বোর্ড কর্তাদের মন্তব্য, বরাবর সৃষ্টি করেছে বিতর্কের। ক্রিকেট খেলে শিরোনামে কম এলেও বিতর্কের জন্য শিরোনামে আসতে দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। এবার তাঁদের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালযে ‘দালাল’ বলে আক্রমণ করলেন বোর্ডের কর্তা নাজমুল ইসলাম (Tamim Iqbal)।
মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে তাঁরা বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এর পরেই আইসিসিকে চিঠি দিয়ে জানায় তাঁরা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে চায় না। তাঁদের সব ম্যাচ দেওয়া হোক শ্রীলঙ্কায়। বাংলাদেশের এই হটকারী মন্তব্যের নিন্দা করে তামিম ইকবাল একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি BCB-র সঙ্গে যুক্ত নই ফলে সাধারণ মানুষদের মতো আমিও মিডিয়া থেকেই খবর পাচ্ছি। আমি নিশ্চিত BCB এই বিষয়গুলো নিয়ে কাজ করছে পর্যাপ্ত তথ্যকে সঙ্গী করে। আমি যেটা বলছি তা বাংলাদেশের ক্রিকেটারদের কথা ভেবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবা উচিত।’

তামিম বোর্ড কর্তাদের পরামর্শ দিয়ে বলেন, ‘আমি যেটা বলছি সেটা BCB-র দায়িত্বে থাকলেও তাই বলতাম। এই বিষয়টা স্পর্শকাতর। সবার আগে বিষয়টা বোর্ডের মধ্যে আলোচনা করা উচিত ছিল। বাংলাদেশের আয়ের ৯০-৯৫ শতাংশ আসে ICC থেকে। তাই এমন কিছু ভাবা উচিত যা বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করে (Tamim Iqbal)।’

আরও পড়ুন: Multibagger Stock: ধস নামল এই মাল্টিব্যাগার স্টকে
তামিম ইকবালের মন্তব্যগুলো নিয়ে নিজের ফেসবুকে লিখেছেন বোর্ড করতে নাজমুল ইসলাম। তিনি তামিমের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই বার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগন দু’চোখ ভরে দেখল।’
বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁদের ভেন্যু পরিবর্তনের কথা বলে। তবে তারপরেই খবর আসে আইসিসি জানিয়ে দিয়েছে ভেন্যু পরিবর্তন সম্ভব না। বাংলাদেশ না খেললে তাঁদের পয়েন্ট কাটা যাবে। তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে আইসিসি এরকম কিছুই জানায়নি। তাঁরা তাঁদের আগের অবস্থানেই অনড় থেকেছে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী তাঁরা আবার আইসিসিকে চিঠি দিয়ে বিষয়টি জানাবে (Tamim Iqbal)।


