Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে ইন্ডাস্ট্রিয়াল গিয়ার সার্ভিস প্রোভাইডার এই সংস্থার নেট প্রফিট ধাক্কা খেতেই পতন স্টকে (Multibagger Stock)।
মাল্টিব্যাগার স্টকে পতন (Multibagger Stock)
এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দেশের অন্যতম বৃহৎ গিয়ার সলিউশন প্রোভাইডার সংস্থা। বৃহস্পতিবার এই সংস্থার পক্ষ থেকে ২০২৫ সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে নেট প্রফিটে বিপুল ধাক্কা খেয়েছে আর তারপর থেকেই শুক্রবার ধস নেমেছে এই সংস্থার শেয়ারে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ১৩.৩ শতাংশ কমে নেমেছে ৮৩৫ টাকায় (Multibagger Stock)।
চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই সংস্থার নেট প্রফিট হয়েছে ৭২ কোটি টাকা। গত অর্থবর্ষে যার পরিমাণ ছিল ১০৮ কোটি টাকা। অর্থাৎ একবছরে তুলনায় পতন হয়েছে ৩৩ শতাংশ। নেট প্রফিট কমলেও এক বছরে রেভিনিউ বেড়েছে। চলতি অর্থবর্ষের কোয়ার্টারে তৃতীয় ৫৫২ কোটি টাকা, এক বছর আগে তা ছিল ৫২৯ কোটি টাকা। তবে ইবিটডা মার্জিন কমেছে ১৯.৮ শতাংশ।

আরও পড়ুন: Digha Jagannath Temple: দিঘা জগন্নাথধামের ভোগে মিলছে কি FSSAI-র সবুজ সংকেত?
শুধু শুক্রবার না, গত কয়েক মাস ধরেই এই সংস্থার শেয়ার দরে পতন দেখা গিয়েছে। গত এক মাসে ৮.৩৭ শতাংশ দাম কমেছে। গত ৬ মাসে এর পতন হয়েছে ৩৪ শতাংশ। গত ১ বছরে এই সংস্থার স্টকের দাম ২৭ শতাংশের বেশি দাম কমেছে। কিন্তু পাঁচ বছরের নিরিখে মাল্টিব্যাগার রিটার্ন মিলেছে এই সংস্থার স্টক থেকে। ১৬০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই সংস্থা শেষ পাঁচ বছরে (Multibagger Stock)।


