Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ টেস্ট বিশ্বকাপ ফাইনালের সময় সমাজমাধ্যমে নিজের অনুশীলনের একাধিক ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বিরাট কোহলি (Virat Kohli)।
অনুশীলনের ছবি পোস্ট বিরাটের (Virat Kohli)
প্রায় আড়াই বছরের মাথায় নিজের তৈরি করা ট্রেন্ড নিজেই ভাঙলেন বিরাট কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামতে চলেছেন বিরাট। ম্যাচ শুরুর কয়েকদিন আগে বোরোদার কোটাম্বি স্টেডিয়ামে নিজের অনুশীলনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোহলি (Virat Kohli)।
এমন ছবি তো অনেকেই পোস্ট করেন। এই ছবির বিশেষত্ব কী? এই ছবি বিশেষ কারণ এই ছবিতে নিজের তৈরি করা ধারার পরিবর্তন নিজেই করলেন। ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এই প্রর্থমবার অনুশীলনের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিরাট। মোট তিনটে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তাঁকে নেটে ব্যাটিং করতে। অন্যটি সতীর্থদের সঙ্গে জগিং করার সময়। তৃতীয় ছবিটা কিট ব্যাগ কাঁধে নিয়ে অনুশীলনে মাঠের দিকে যেতে।

তাঁকে দেখে স্পষ্ট যে বড় সিরিজের আগে নিজের প্রস্তুতি পুরোদমে সেরে নিতে চাইছেন এই তারকা। বড় সিরিজের আগে তাঁর প্রস্তুতির ঝলক পেতে সমর্থকরা অপেক্ষা করে থাকেন। যা তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রায় অনুস্পস্থিত। গত কয়েক বছর কোহলি মূলত বিজ্ঞাপন, স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটির মুহূর্ত এবং কেরিয়ারের গুরুত্বপূর্ণ সাফল্য সংক্রান্ত পোস্টেই নিজেকে আটকে রেখেছিলেন (Virat Kohli)।

আরও পড়ুন: IPAC Case High Court: ইডি বনাম তৃণমূল মামলায় অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের হস্তক্ষেপ!
তাঁর এই সাফল্যের মধ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন ট্রফি জয় এবং আইপিএল-এর খেতাব জয়। এক সময় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকলেও তাঁর এই হঠাৎ নীরবতা সমর্থকদের হতাশ করেছিল। তবে তাঁর এই এক ঝলক দেখে সমর্থকরা খুশি। ছবি পোস্টের সাথে সাথেই ভাইরাল হতে সময় নেয়নি।

দক্ষিণ আফ্রিকা সিরিজ হোক বা বিজয় হাজারে ট্রফি , সব জায়গায়ই দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। বিজয় হাজারের দুই ম্যাচেই দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট। প্রথম ম্যাচে ১৩১ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৭। এই সময়েই তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬,০০০ রান পূর্ণ করেন, দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন (Virat Kohli)।


