Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শচিন তেণ্ডুলকর এবং বিরাট কোহলির (Virat-Sachin) মধ্যে তুলনা টানতে গিয়ে বিরাটকে এগিয়ে রেখে বিতর্কের মুখে পড়েছিলেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটারকে শুনতে হয়েছে বহু সমালোচনা। তবে এই সমস্ত সমালোচনায় যে তিনি বিশেষ বিচলিত নন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট। পরিসংখ্যানের দিক থেকে শচিন এগিয়ে থাকলেও, আগামী প্রজন্মের পথ প্রদর্শক হিসেবে তিনি কোহলিকেই এগিয়ে রাখছেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মন্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত।
এবির তুলনা (Virat-Sachin)
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে শচিন ও কোহলির তুলনা করেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, বিদেশের মাটিতে ভারতীয় দলের মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে শচিনের চেয়ে কোহলি অনেক বেশি অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকার দাবি, বিদেশে গিয়ে প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার সংস্কৃতি ভারতীয় দলে প্রতিষ্ঠা করেছেন কোহলিই। শচিন উপমহাদেশের ব্যাটারদের পথপ্রদর্শক হলেও, সেই ব্যাটনকে আরও দূর এগিয়ে নিয়ে গিয়েছেন বিরাট।
ডিভিলিয়ার্সের ব্যক্তিগত মতামত (Virat-Sachin)
বিতর্ক তৈরি হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ডিভিলিয়ার্স বলেন, তাঁর মন্তব্য নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি কাউকেই ছোট করছেন না, বরং খেলাটাকে তিনি যেভাবে দেখেছেন সেটাই প্রকাশ করেছেন। তাঁর কথায়, শচিন প্রথম ভারতীয় ক্রিকেটকে বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বিরাট দেখিয়েছেন যে খেলার আরও একটি আক্রমণাত্মক দিক রয়েছে।
আরও পড়ুন: CAB Award Ceremony: উৎপল-পূর্ণিমাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান সিএবি-র, বিশেষ অতিথি নেহরা
পরিসংখ্যান বনাম খেলার আগ্রাসী মনোভাব (Virat-Sachin)
টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানে শচিন তেণ্ডুলকর যে অনেকটাই এগিয়ে, তা অস্বীকার করার উপায় নেই (Virat-Sachin)। ২০০টি টেস্টে ১৫,৯২১ রান করা শচীনের সঙ্গে ১২৩টি টেস্টে ৯,২৩০ রান করা কোহলির তুলনা পরিসংখ্যানের বিচারে কঠিন। এমনকি বিদেশের মাটিতেও শচিনের পরিসংখ্যান কোহলির চেয়ে পোক্ত। তবে এই পরিসংখ্যানের ফারাককে পাত্তা না দিয়ে ডিভিলিয়ার্সের সাফ কথা, পরিসংখ্যান বলছে বিরাট বিদেশে হয়তো সবসময় সেরাটা দেননি, কিন্তু তাঁর আত্মবিশ্বাসের জেরে তিনি তরুণ প্রজন্মের আইডল হয়ে উঠেছেন।



