Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানে জারি বিক্ষোভের আবহে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি(Iran)। সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎসের প্রথম ভারত সফর উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের “বাইরে বের না হতে” এবং অশান্তি এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
‘ইরানের পরিস্থিতির দিকে নিবিড় নজর’ (Iran)
মিস্রি বলেন, “আমরা ইরানের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছি। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভারতীয় এবং ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন।” তিনি জানান, বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সক্ষম হয়েছে।
‘সবাই নিরাপদ রয়েছেন’(Iran)
বিদেশ সচিবের কথায়, “দূতাবাস ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এখন পর্যন্ত তারা সবাই নিরাপদ রয়েছে। কোনও বড় সমস্যার মুখে পড়েনি। আমরা আমাদের সব নাগরিককে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যেন তারা বাইরে না বের হন এবং কোনওভাবেই বিক্ষোভ বা গোলযোগের মধ্যে না জড়ান।”
বিক্ষোভ এখন চ্যালেঞ্জ (Iran)
গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ২০২২ সালের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে এই অশান্তিতে ৫০০-র বেশি মানুষ নিহত এবং ১০,৬০০-র বেশি আটক হয়েছেন।
ট্রাম্পের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল (Iran)
পরিস্থিতি আরও জটিল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জেরে। ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় বসতে চায়। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে” এবং তেহরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।



