Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তিন দিনের ভারত সফর শুরু করলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন (William Catherine Mumbai)। সোমবার মুম্বইয়ে পা রেখেই একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজকীয় দম্পতিকে। প্রথম দিনেই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে গলি ক্রিকেট খেললেন তাঁরা। সঙ্গে ছিল স্কুলের ছাত্রীদের একটি দল। এরপর রাস্তার ধারের চায়ের দোকানে বসে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দেন উইলিয়াম ও কেট।
বিশেষ অনুষ্ঠানের আয়োজন (William Catherine Mumbai)
মুম্বইয়ের বলার্ড এস্টেট এলাকার এন মোরারজি (William Catherine Mumbai) রোডে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরনো পাথরের বাড়ি, ছোট ছোট বারান্দা এবং ঔপনিবেশিক আমলের স্থাপত্যে ঘেরা এই এলাকা যেন রাজকীয় অতিথিদের স্বাগত জানাতে তৈরি ছিল। সেখানে পৌঁছতেই ঢোল-তাশার তালে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।
অন্যতম আকর্ষণ গলি ক্রিকেট
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গলি ক্রিকেট। জায়গার অভাবে সরু গলিতে যে ধরনের ক্রিকেট খেলা হয়, সেটাই গলি ক্রিকেট নামে পরিচিত। সচিনের সঙ্গে মাঠে নেমে স্কুলছাত্রীদের সঙ্গে সময় কাটান উইলিয়াম ও ক্যাথরিন। এরপর একটি বড় বটগাছের নীচে রাস্তার ধারের চায়ের দোকানে তাঁদের জন্য আনা হয় মুম্বইয়ের জনপ্রিয় ‘কাটিং চা’। মাটির ভাঁড়ে পরিবেশন করা হয় সেই চা।
আরও পড়ুন: Abhishek Banerjee: রক্ষাকবচের মেয়াদ শেষ, এবার আদালতের কাছে কী আর্জি অভিষেকের
এই অনুষ্ঠানে অংশ নেওয়া স্কুলছাত্রীদের অনেকেই আগে থেকে জানত না, কারা আসছেন। অষ্টম শ্রেণির দুই ছাত্রী বাতুল ফতিমা শেখ এবং উম্মে হানি জানান, ১৬ নভেম্বর একটি অনুষ্ঠানের কথা বলে তাঁদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছিল। অতিথি যে প্রিন্স উইলিয়াম, তা জানার পর তাঁরা বেশ অবাক হন।


