Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ভারতে শীত তার চরম রূপ (India Weather Update) দেখাচ্ছে। দেশের রাজধানী দিল্লিতে হাড় কাঁপানো ঠান্ডায় কার্যত বিপর্যস্ত জনজীবন। চলতি মরশুমের সবচেয়ে শীতল দিন হিসেবে ধরা হচ্ছে সোমবারকে। সেদিন ভোরে দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছিল মাত্র ৩.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। এই কারণেই একাধিক রাজ্যে শীতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
লাল সতর্কতা জারি (India Weather Update)
আইএমডি সূত্রে জানা গেছে, রাজধানী দিল্লিতে ঘন (India Weather Update) থেকে অতিঘন কুয়াশা দিনের বেশির ভাগ সময় আচ্ছন্ন করে রাখবে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেক জায়গায় অত্যন্ত কমে যেতে পারে, যার প্রভাব পড়বে সড়ক ও রেল চলাচলের উপর। উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল ঠান্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তর ভারতেই চলছে শৈত্যপ্রবাহ (India Weather Update)
শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতেই চলছে শৈত্যপ্রবাহের (India Weather Update) দাপট। হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থানের সমভূমি এলাকায় ঠান্ডা আরও তীব্র আকার ধারণ করেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পাঞ্জাব এবং রাজস্থানের উত্তর দিকের কয়েকটি শহর-বিশেষ করে গঙ্গানগর ও হনুমানগড়ে ঘন কুয়াশা ছেয়ে থাকবে। হরিয়ানার হিসার, সিরসা, ফতেহাবাদ ও আম্বালা, এমনকি চণ্ডীগড়েও কুয়াশার প্রকোপ থাকবে বলে পূর্বাভাস।
ভারী বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে, দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে একেবারে ভিন্ন ছবি। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং মহারাষ্ট্রের নাসিক পর্যন্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ের দক্ষিণের রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, সাতারা, সাংলি, কোলহাপুর ও সোলাপুর জেলায় বৃষ্টি হতে পারে। মারাঠওয়াড়া অঞ্চলের জালনা, হিঙ্গোলি ও বীডেও মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত মিলেছে। ফলে যেখানে উত্তর ভারতে কনকনে ঠান্ডা, সেখানে দক্ষিণ ও পশ্চিম ভারতে বৃষ্টিই প্রধান চরিত্র।
আরও পড়ুন: I-PAC Raid: আইপ্যাক-কাণ্ডে ইডি-রাজ্য সংঘাত আরও বাড়ল, সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির

এদিকে, পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুতে পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে যেতে পারে ৭ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের চারটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। সব মিলিয়ে পৌষ সংক্রান্তিতে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের স্পেল চলবে বলেই মনে করছেন আবহবিদরা।


