Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কিউয়িদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। এর মধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন দুই খেলোয়াড় (Washington Sundar)।
চোটের কারণে ছিটকে গেলেন ওয়াশিংটন (Washington Sundar)
নিউ জিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজে ফলাফল ১-১। তার মধ্যেই টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। আগেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরের (Washington Sundar)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে ভারত লড়াই করছে নিউ জিল্যান্ডের সাথে। তার মধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন দুই খেলোয়াড়। সুন্দরের আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্থ। সুন্দরের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা কারণ ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়ার ফলে এর প্রভাব পড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। ফলে বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল তাঁর চোট।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর সাইড স্ট্রেনের কারণে মাঠ ছেড়েছিলেন। যে কারণে তিনি মাত্র পাঁচ ওভার বল করেছিলেন। ব্যাট করতেও নেমেও তাঁর চোখেমুখে কষ্টের ছাপ ছিল স্পষ্ট। এর ফলে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত ছিল এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। এই সিরিজ শুরু হবে ২১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন: Mamata Banerjee: সপ্তাহান্তে উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর, সপ্তাহান্তেই শিলান্যাস মহাকাল মন্দিরের
এই চোট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাথাব্যথার কারণ কারণ দলের ভারসাম্য বজায় রাখতে তাঁর ভূমিকা অতন্ত্য গুরুত্বপূর্ণ। অফ-স্পিনের পাশাপাশি ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে কোনও উইকেট না পেলেও দলের হয়ে ব্যাট করতে নামেন চোট নিয়ে। ৭ রান করলেও রানিংয়ের সময় অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন যে বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে কেন বিশ্রাম দেওয়া হল না। এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণে তাঁর চোট যদি আরও বাড়ত তবে সেই দায় কে নিতো। এই নিয়ে অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
এই মুহূর্তে চোটের কবলে ভারতীয় শিবির। প্রথমে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন অন্যদিকে তিলক বর্মাও চোটগ্রস্ত। প্রথম তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এবার সুন্দরের চোট। সব মিলিয়ে ভারতীয় শিবির এখন চোট নিয়ে জর্জরিত (Washington Sundar)।


