Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহান্তে উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর। শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একদিকে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন, অন্যদিকে উদ্বোধন করবেন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আবার উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। উত্তরবঙ্গবাসীর জন্য জোড়া উপহার মুখ্যমন্ত্রীর।
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস(Mamata Banerjee)
গত বছরের অক্টোবরে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এসে দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন তিনি। সেই সময়ই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মন্দির নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

শুক্রবার বিকেলেই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। দিঘায় জগন্নাথ মন্দির এবং নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাসের পর এবার উত্তরবঙ্গ পাচ্ছে মহাকাল মন্দির। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা নজর কেড়েছে। নতুন মন্দির ঘিরে পর্যটন বৃদ্ধির সম্ভাবনাও দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিতে হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন(Mamata Banerjee)
শনিবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে রাজ্য সরকারের সহযোগিতায় পাহাড়পুর এলাকায় প্রায় ৪০ একর জমির উপর এই আধুনিক ভবনটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ দেশের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতি। রাজ্য ও কেন্দ্রের একাধিক বিশিষ্ট অতিথিও থাকবেন এই অনুষ্ঠানে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জলপাইগুড়িতে অস্থায়ী ভবনে সার্কিট বেঞ্চের কাজ চলছিল।
আরও পড়ুন: Weather Report WB: এবার বিদায় নেবে শীত, ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা!
উত্তরবঙ্গবাসীকে জোড়া উপহার
সব মিলিয়ে বছরের শুরুতেই এই দুই বড় ঘোষণায় উত্তরবঙ্গের উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্ব আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ উত্তরবঙ্গে নতুন বার্তা দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘লক্ষ্মী এলো ঘরে’ দেখে অভিভূত অভিষেক, এই সিনেমা কিসের গল্প বলে?


