Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের তুলনায় বেশি পয়েন্টে শুক্রবার যাত্রা শুরু করে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
চাঙ্গা দালাল স্ট্রিট (Sensex and Nifty50)
গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে পয়েন্ট কোমর পর এই সপ্তাহেও পতনের ধারা অব্যাহত ছিল স্টক মার্কেটে। শেয়ার মার্কেটের এই অস্থির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছিল লগ্নিকারীদের। বৃহস্পতিবার স্টক মার্কেট বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবার খুলে যায় ট্রেডিং। পতনের প্রবণতাকে পিছনে ফেলে শুক্রবার বৃদ্ধির পথে হাঁটল দালাল স্ট্রিট। শুক্রবার দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধির পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লগ্নিকারী এবং বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
শেষ ক্লোজিংয়ের তুলনায় শুক্রবার বেশি পয়েন্টে যাত্রা শুরু হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বৃদ্ধির মাত্রাও বাড়তে থাকে লাফিয়ে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ বেড়েছে ০.৭৬ শতাংশ বা ১৯৫ পয়েন্ট। এর জেরে নিফটি৫০ ছাড়িয়েছে ২৫ হাজার ৮৫০ পয়েন্টের গণ্ডি। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বেড়েছে ০.৮২ শতাংশ বা ৭১১ পয়েন্ট। সেনসেক্স উঠেছে ৮৪ হাজারের উপরে।

সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি সেক্টরাল ইনডেক্সগুলিও হেলদি রয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। নিফটি-তে আইটি, ব্যাঙ্ক, রিয়েলটি, অয়েল অ্যান্ড গ্যাস, অটো, ফিনাশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ অধিকাংশ সেক্টরাল ইনডেক্স পজিটিভে রয়েছে।
আরও পড়ুন: BPL: বয়কট ঘোষণার একদিনের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ
সেনসেক্স সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ইনফোসিস, টেক মাহিন্দ্রা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পাওয়ার গ্রিডের। এই সমস্ত স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ১ থেকে ৫ শতাংশের মধ্যে। নিফটি৫০-তে লিস্টেড স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ইনফোসিস, শ্রীরাম ফিনান্স, টেক মাহিন্দ্রা, উইপ্রো এবং টাটা মোটরস পিভি-র। তবে ফার্মা সেক্টর ডাউন রয়েছে।
শুক্রবারের সকাল থেকে বৃদ্ধি ভাল হলেও এই ধারা নিয়ে আশাবাদী নন বিশেষজ্ঞরা। এই বৃদ্ধির পিছনের কোনও ট্রিগার নেই বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। যার কারণে পুরোপুরো আশঙ্কা এখনই কাটছে না বলেই জানিয়েছেন এক্সপার্টরা (Sensex and Nifty50)।


