Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করেছেন। পাশাপাশি এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অম্বিকা রায় এবং মুকুল রায়কে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ৬ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।মুকুল রায়ের গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে মানবিক কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের পর্যবেক্ষণ, ‘মুকুল রায় গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই হাসপাতালের খরচ এবং অন্যান্য ক্ষেত্রে বিধায়ক পদের সুবিধার প্রয়োজনীয়তা থাকতে পারে। তাই আদালত এখনই তাঁর বিধায়ক পদ খারিজ করছে না।’

দলবদলের রাজনীতি (Mukul Roy)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর (Mukul Roy) উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হন মুকুল রায়। এর কিছুদিনের মধ্যেই বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে যোগদান তিনি। এরপরই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ বাতিল করতে অস্বীকার করায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়।

আরও পড়ুন: Women Power: মুম্বই লোকালে নারী শক্তির উদযাপন, হরমনপ্রীত–আমনজোতের ছবিতে বদলে গেল ‘লেডিজ’ কামরা
হাইকোর্টের নির্দেশ (Mukul Roy)
১৩ নভেম্বর দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির পদ হাইকোর্ট খারিজ করতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। শিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন যে বকুল রায় দলত্যাগ করেছেন কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত নন। সেই কারণে তিনি মুকুলের বিধায়ক পদ খারিজ করতে অস্বীকার করেন। এরপরেই হাইকোর্ট স্পিকারের যুক্তি কারিজ করার পাশাপাশি মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করে দেয়। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সেই মামলাতেই শুক্রবার সুপ্রিম কোর্ট মুকুল রায়ের বিধায়ক পথ খারিজের কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল। ফলে এখনও বিধায়ক কি থাকছেন মুকুল রায়।


