Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানে আয়াতোল্লাহ আলি খামেনেই বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথম দু’টি বাণিজ্যিক বিমানে করে ভারতীয় নাগরিকরা দিল্লিতে ফিরেছেন(Iran Return)। মঙ্গলবার গভীর রাতে বিমান দুটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। তবে এগুলি কোনও সরকারি উদ্ধার অভিযান (ইভাকুয়েশন) ছিল না; নিয়মিত বাণিজ্যিক উড়ানেই তাঁরা দেশে ফিরেছেন।
আগেই সতর্ক করে ভারত সরকার (Iran Return)
পরিস্থিতির দিকে কড়া নজর রেখে ভারত সরকার আগেই ইরান ভ্রমণে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। ১৫ জানুয়ারি উত্তেজনা বৃদ্ধির জেরে কিছু সময়ের জন্য ইরানের আকাশসীমা বন্ধ থাকায় ভারত থেকে ইরানগামী একাধিক ফ্লাইট প্রভাবিত হয়। বর্তমানে আকাশপথে চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যদিও নিরাপত্তাজনিত আশঙ্কায় অনেক ভারতীয় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকার ও ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ (Iran Return)
দেশে ফিরে যাঁরা এসেছেন, তাঁরা সঙ্কটকালে সহায়তার জন্য ভারত সরকার ও তেহরানে ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা জারি করা হয় এবং ইরানে থাকা ভারতীয় তীর্থযাত্রী, পর্যটক, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখা হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ (Iran Return)
একজন এমবিবিএস ছাত্রী জানান, তিনি বিক্ষোভের কথা শুনলেও সরাসরি কোনও আন্দোলন দেখেননি। তবে দীর্ঘ সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন ছিলেন। আরেক ভারতীয় নাগরিক বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই সমস্যা বাড়ছিল। রাস্তায় বেরোলেই বিক্ষোভকারীরা গাড়ির সামনে এসে বাধা দিতেন এবং ইন্টারনেট না থাকায় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: Narendra Modi: মোদির বঙ্গ সফরে দেশবাসীর ‘স্বপ্ন সত্যি’, ছুটল বন্দে ভারত স্লিপার
সরকারবিরোধী ব্যাপক আন্দোলন (Iran Return)
ইরানে ডিসেম্বরের শেষ দিক থেকে সরকারবিরোধী ব্যাপক আন্দোলন শুরু হয়। দমন-পীড়নে গত দুই সপ্তাহে প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের তীব্র বাকযুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তোলে। যদিও বর্তমানে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে।
ইরানে এখনও প্রায় ৯,০০০ ভারতীয় নাগরিক রয়েছেন। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ভারত সরকার।



