Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাদেজার পরিসংখ্যান মোটেও ভাল নয়। দুই ম্যাচে কোনও উইকেট পাননি তিনি, রান যথাক্রমে ৪ ও ২৭ (Axar Patel)।
অক্ষরকে এগিয়ে রাখলেন কাইফ (Axar Patel)
ভারতের এই মুহূর্তে অন্যতম অভিজ্ঞ মুখ জাদেজা। খেলেছেন ২০০-র বেশি ওয়ানডে ম্যাচ কিন্তু এই মুহূর্তে তিনি কিছুটা হলেও চাপে রয়েছেন। একসময় তিনি ছিলেন ৭ নম্বরের ভরসাযোগ্য মুখ। ব্যাটিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিং ও টাইট ওভারের জন্য পরিচিত ছিলেন তিনি। অর্থাৎ জাদেজা মানেই সব দিক থেকে সম্পূর্ণ এক প্লেয়ার। কিন্তু সেই জাদেজার ফর্ম নিয়েই এবার প্রশ্ন উঠছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে তাঁর পরিসংখ্যান তাঁর বিপক্ষে কথা বলছে। দুই ম্যাচে থেকেছেন বিনা উইকেটে। সংগ্রহে রয়েছে ৪ ও ২৭ রান। দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে (Axar Patel)।
ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি জাডেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে তুলনা টেনে জাদেজার থেকে অক্ষরকে অনেকটাই এগিয়ে রেখেছেন। চলতি ওয়ানডে সিরিজে অক্ষরকে দলে রাখা হয়নি তার কারণ সামনে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তারপরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন: Steve Smith: রিজওয়ানের পর বাবর, মাঠেই মেজাজ হারালেন স্মিথ
কাইফ বলেন, ‘দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে হলে অক্ষর অনেক এগিয়ে থাকবে। ওয়ানডে-তেও তাই। ওর স্ট্রাইক রেট, ছয় মারার ক্ষমতা, জাডেজার নেই। আইপিএলেও আমরা দেখেছি। ব্যাটিংয়ে অক্ষর এগিয়ে, বোলিংয়েও এগিয়ে। অক্ষর পাওয়ারপ্লে-তে বল করতে পারে। আমি বুঝতে পারছি না, কেন ওকে স্কোয়াডে রাখা হয়নি। নিউ জিল্যান্ড স্পিনে দুর্বল, সেখানে রেড্ডিকে খেলানো হচ্ছে কেন? আর্শদীপ তো বসেই আছে, চার জন পেসার তো আছেই।’
কাইফ আরও বলেন, ‘আমি চাই জাডেজা ও অক্ষর একসঙ্গে খেলুক। যদি রেড্ডির জায়গায় অক্ষর থাকত, ব্যালান্স ভাল হতো। দু’জনেই বাঁহাতি স্পিনার হলেও, ওদের স্টাইল আলাদা। জাডেজা সাধারণত পাওয়ারপ্লের পর আসে, অক্ষর নতুন বলে শুরু করতে পারে। নতুন বলে ও সেরা বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নতুন বলে উইকেট নিয়েছিল (Axar Patel)।’


