Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সামনে চার রেকর্ড ভাঙার সুযোগ (Lionel Messi)।
চার রেকর্ড ভাঙার সুযোগ মেসির (Lionel Messi)
আসন্ন বিশ্বকাপে সবথেকে বেশি চর্চায় রয়েছেন যে কয়েকজন ফুটবলার তাঁদের মধ্যে অন্যতম দুই নাম মেসি এবং রোনাল্ডো। দুজনেই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন। তবে মেসির সামনে রয়েছে একাধিক রেকর্ড নিজের নামে করার সুযোগ (Lionel Messi)।
গত বিশ্বকাপের ট্রফি জেতার পর এই বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। সেই দলের অন্যতম মূল ভরসার নাম মেসি আর তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকরা (Lionel Messi)।
ইন্টার মিয়ামির হয়ে ম্যাচ খেলার সময় বাঁ পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি আর তারপর থেকেই তাঁকে নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের মুখে হাসি ফুটিয়ে জানা গেছে বিশ্বকাপে মেসি নামতে চলেছেন ফুল ফর্মে। তার আগে যে একাধিক রেকর্ড নিজের নামে লিখে রাখতে পারেন এলএম ১০ সেগুলো জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যেই নিজের নামে করেছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সাল মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন এলএম ১০ আর এবার বিশ্বকাপ শুরু হলে সেই সংখ্যা আরও বাড়তে চলেছে। সেই সংখ্যা বাকিদের যে ধরা ছোঁয়ার বাইরে যেতে চলেছে অনুমেয়।
এই বিশ্বকাপ মেসির কেরিয়ারে ষষ্ঠ বিশ্বকাপ। মেসির পাশাপাশি নিজেদের ছয় নম্বর বিশ্বকাপে অংশ নিতে চলেছেন রোনাল্ডো, গুলেরমো ওচোয়াও। এই তিন ফুটবলার ছাড়া এই রেকর্ড এখনও পর্যন্ত আর কারোর নেই।

সবচেয়ে বেশি গোলের রেকর্ড
বিশ্বকাপে এখনও পর্যন্ত মেসি করেছেন ১৩টি গোল। মেসি ছাড়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোজের। তাঁর গোল সংখ্যা ১৬টি। এই বিশ্বকাপে আর মাত্র ৪টি গোল করলেই বাজিমাত করবেন আরজেন্টিনার তারকা ফুটবলার। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ বিচার করলে সেই তিন ম্যাচেই এই রেকর্ড ভেঙে নিজের নামে নতুন রেকর্ড লিখতে পারেন মেসি (Lionel Messi)।
পাঁচ বিশ্বকাপে গোল
২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে মেসির পায়ে গোল এসেছে। এই বিশ্বকাপে যদি মেসি গোল করেন তবে এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপে গোল করবেন মেসি। এই নজির রয়েছে পর্তুগাল তারকা রোনাল্ডোর নামে। তিনিও পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করেছেন।
আরও পড়ুন: Panchayat: পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও শক্তিশালী করার পথে কেন্দ্রের উদ্যোগ, বললেন দিলীপ ঘোষ
মারাদোনাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ
আর্জেন্টিনার আরেক প্রাক্তন কিংবদন্তি মারাদোনার সমর্থক ফুটবল বিশ্বের প্রতিটি কোণায় রয়েছেন। পেলে এবং মারাদোনাকে নিয়ে রীতিমত ফুটবল বিশ্ব থেকে দুই ভাগে বিভক্ত। কারোর মতে পেলে আবার কারোর মতে মারাদোনা। তবে এবার তাঁর উত্তরসূরি মেসির কাছে রয়েছে আর্জেন্টিনার এই প্রাক্তন তারকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ।
বিশ্বকাপে মেসি করিয়েছেন ৮টি গোল। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবথেকে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড যুগ্মভাবে রয়েছে মারাদোনা এবং মেসির দখলে। দুজনেরই সেই সংখ্যা আটটি। এই বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড নিজের নামে লিখতে চলেছেন মেসি (Lionel Messi)।


