Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহের বৃদ্ধির ধারা এই সপ্তাহের শুরুতে বজায় থাকার সম্ভাবনা কম বলেই মনে করছেন এক্সপার্টরা (Gift Nifty)।
নজর রাখুন এই স্টকগুলিতে (Gift Nifty)
দেশের সেরা বাজারের পরিস্থিতি বিগত বেশ কয়েক মাস ধরে টালমাটাল চলছে। প্রত্যেক সপ্তাহের শুরুতে কেমন থাকবে শেয়ার মার্কেটের অভিমুখ সেই নিয়ে চলসিতে থাকে বিস্তর জল্পনা। গত সপ্তাহের পতনের ধারা কাটিয়ে শেষ ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়িয়েছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি হয়েছিল যথাক্রমে ০.২২ শতাংশ ও ০.১১ শতাংশ। যদিও সেই বৃদ্ধি নিয়ে আশাবাদী ছিলেন না বিশেষজ্ঞদের একাংশ (Gift Nifty)।
গত সপ্তাহের বৃদ্ধির ধারা এই সপ্তাহের শুরুতে বজায় থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ক্ষেত্র থেকে যে ইঙ্গিত মিলেছে ভিত্তিতে এই অনুমান। সোমবার গিফ্ট নিফটি ডাউন রয়েছে ১৬৭ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। এশিয়ার বাজারেও পতনের হাওয়া। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনা বা রুপোর দাম রেকর্ড অঙ্ক ছুঁয়েছে।
গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি ইউরোপের দেশগুলির উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে বিশ্ববাণিজ্যে ফের অস্থিরতা দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর জেরেই সোনা-রুপোর মতো ধাতুর দাম বেড়েছে। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা জেনে নিন (Gift Nifty)।
আরও পড়ুন: Saraswati Puja: ৩০০ বছরের পুরনো একচালে পাঁচ প্রতিমার সরস্বতী পুজো
- ইউপিএল: এই সংস্থার স্টকের দাম ৭৯০ টাকা। এর টার্গেট প্রাইস ৮৫৫ টাকা। এবং স্টপ লস ৭৬১ টাকা।
- টেক মাহিন্দ্রা: টেক মাহিন্দ্রার স্টকের দাম ১ হাজার ৬৭০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৮১৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬০০ টাকা।
- ব্যাঙ্ক অফ বরোদা: এই ব্যাঙ্কের স্টক নিয়ে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৩০৮ টাকা। এর টার্গেট প্রাইস ৩৩০ টাকা এবং স্টপ লস ২৯৫ টাকা।
- জেডব্লিউএস স্টিল: এই সংস্থার স্টক নিয়েও ইতিবাচক এক্সপার্টরা। স্টকের দাম এখন ১ হাজার ১৮৭ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ২৮০ টাকা এবং স্টপ লস ১ হাজার ১৪৫ টাকা।
- গ্রাসিম ইন্ডাস্ট্রিজ: এই সংস্থার স্টকের দাম ২ হাজার ৮০৯ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার টাকা এবং স্টপ লস ২ হাজার ৭০০ টাকা (Gift Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


