Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এবারের দীপাবলিতে অনুরাগীদের (Katrina Vicky Diwali) জন্য বিশেষ চমক দিলেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথমবার ছেলের সঙ্গে নিজেদের পারিবারিক ছবি প্রকাশ্যে আনলেন তাঁরা। ছবিতে ক্যাটরিনা, ভিকি এবং তাঁদের একরত্তি ছেলে ভিয়ানকে একসঙ্গে দেখা গিয়েছে। ছোট্ট ভিয়ানের প্রথম জন্মদিনের ঠিক এক দিন পরেই ছবিটি ভাগ করে নেন অভিনেত্রী।
হলদে ভালোবাসার পারিবারিক ছবি (Katrina Vicky Diwali)
রবিবার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্যাটরিনা (Katrina Vicky Diwali) লেখেন, “এবারের দীপাবলি আমাদের কাছে সবচেয়ে উজ্জ্বল। সকলের জীবনে ভালোবাসা, আলো এবং আনন্দ আসুক।” ছবিতে তিনজনকেই দেখা গিয়েছে উৎসবের সাজে। হলুদ রঙের কাজ করা পোশাকে মেঝেতে বসে রয়েছেন ক্যাটরিনা। তাঁর পাশে ক্রিম রঙের এমব্রয়ডারি করা কুর্তা পরে বসে ভিকি। আর দু’জনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ভিয়ান। ক্রিম রঙের কুর্তা-পায়জামা এবং হলুদ প্রিন্টের নেহরু জ্যাকেটে বেশ মিষ্টি দেখাচ্ছে তাকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে সে, এক হাতও তুলে রেখেছে।
সিনেমার সঙ্গে নামের মিল?
গত ৭ নভেম্বর এক বছর পূর্ণ করেছে ভিয়ান। ২০২৫ সালের ওই দিনই প্রথম সন্তানের বাবা-মা হন ক্যাটরিনা ও ভিকি। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ্যে আনেন তাঁরা-ভিয়ান কৌশল। ছেলের নাম শুনে অনুরাগীদের একাংশের মনে পড়ে যায় ভিকির ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর চরিত্র মেজর ভিয়ান সিং শেরগিলের কথা।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা। তাই ছেলেকে নিয়ে এই প্রথম স্পষ্ট পারিবারিক ছবি প্রকাশ্যে আসতেই তা ঘিরে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে।



