Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২৬ জানুয়ারি নয়াদিল্লির কর্তব্য পথ (Kartavya Path)-এ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অন্তত ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে(Republic Day)। প্রতিরক্ষা মন্ত্রকের এক সরকারি বিবৃতি অনুযায়ী, বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে বাছাই করা এই অতিথিরা তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।
১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ (Republic Day)
আমন্ত্রিত বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিরা, সেরা উদ্ভাবক, গবেষক ও স্টার্ট-আপ উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সেরা কর্মীরা। জাতি গঠনে তাঁদের অবদানকে সম্মান জানিয়ে জাতীয় গুরুত্বের অনুষ্ঠানে ‘জন ভাগীদারি’ আরও বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
বিশেষ অতিথিদের আলাদা বসার ব্যবস্থা
এই বিশেষ অতিথিদের জন্য কর্তব্য পথের কুচকাওয়াজে আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তাঁদের জন্য জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রী সংগ্রহালয় (PM Sangrahalay) ও দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের ব্যবস্থাও করা হয়েছে। সফরের সময় তাঁরা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাবেন।
নতুন দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা (Republic Day)
প্রজাতন্ত্র দিবসের আগে গোটা নতুন দিল্লি জেলা এবং কর্তব্য পথ এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলির তরফে একাধিক সন্ত্রাস-সংক্রান্ত হুমকির খবর পাওয়ার পর প্রযুক্তি-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নদীর নামে আসন এলাকার নামকরণ (Republic Day)
এ বছর প্রজাতন্ত্র দিবসের দর্শকাসনও ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে এবং বিভিন্ন আসন এলাকার নামকরণ করা হয়েছে ভারতের নদীর নামে। অতিথিদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নিরাপত্তা মোতায়েনের ধরণেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নির্দেশাবলি ভালভাবে পড়তে অনুরোধ (Republic Day)
দিল্লি পুলিশ সমস্ত আমন্ত্রিত অতিথি ও টিকিটধারীদের অনুরোধ করেছে, আমন্ত্রণপত্রে দেওয়া নির্দেশাবলি ভালভাবে পড়তে। যাতায়াতের পথ, পার্কিং ও বসার এলাকা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিরক্ষা মন্ত্রক এবং দিল্লি পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে।



