Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ফেডারেল ইমিগ্রেশন সংস্থা আইস (ICE)-এর বিরুদ্ধে। মিনিয়াপোলিসে রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেট্টি নামে দুই নাগরিকের হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আইস বিলুপ্তির দাবিতে আন্দোলন জোরদার হয়েছে(US Immigration)। ৩০ জানুয়ারি “নো স্কুল, নো ওয়ার্ক, নো শপিং” কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
অভিবাসন অভিযানের বলি (US Immigration)
২০২৬ সালে এখন পর্যন্ত আইস বা অন্যান্য ফেডারেল এজেন্টের হাতে কিংবা আইস হেফাজতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩২, ২০০৪ সালের পর সর্বোচ্চ।
রেনে নিকোল গুড (৩৭) (US Immigration)
৭ জানুয়ারি মিনিয়াপোলিসে সন্তানকে স্কুলে নামিয়ে ফেরার সময় আইস এজেন্টদের গুলিতে নিহত হন তিন সন্তানের মা রেনে গুড। প্রশাসনের দাবি, তিনি গাড়ি দিয়ে হামলার চেষ্টা করেছিলেন। তবে ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়ি ঘোরানোর সময় এক এজেন্ট গুলি চালান। বেসরকারি ময়নাতদন্তে তিনটি গুলির চিহ্ন পাওয়া যায়।

অ্যালেক্স প্রেট্টি (৩৭) (US Immigration)
১৬ দিন পর, এক আইস-বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত হন আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি। ভিডিওতে দেখা যায়, তিনি ফোনে রেকর্ড করছিলেন এবং আহত এক নারীকে সাহায্য করছিলেন। তবু প্রশাসন তাকে ‘ডোমেস্টিক টেররিস্ট’ আখ্যা দেয়।

আরও পড়ুন: Amazon: অ্যামাজনে আবারও বড় ছাঁটাই: ‘প্রজেক্ট ডন’ ঘিরে বিতর্ক, প্রভাব পড়ছে ভারতেও
হেফাজতে মৃত্যু (US Immigration)
টেক্সাসের ক্যাম্প ইস্ট মন্টানায় জেরাল্ডো লুনাস ক্যাম্পোস (৫৫)-এর মৃত্যু নিয়ে আইসের বক্তব্য বদলাতে হয়। ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মেলে।
ভিক্টর ম্যানুয়েল দিয়াজ, লুইস গুস্তাভো নুনেজ, পারাডি লা, লুইস বেলত্রান ইয়ানেজ-ক্রুজ ও হেবার সানচেজ ডোমিঙ্গেজ সবার ক্ষেত্রেই আত্মহত্যা বা অসুস্থতার দাবি করেছে আইস, যা পরিবার ও মানবাধিকার সংগঠনগুলির প্রশ্নের মুখে পড়েছে। এই মৃত্যু ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ভয়াবহ ছবি ফের সামনে এনেছে।



