Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়াশিংটন সুন্দরের ফিটনেস টেস্ট ৪ ফেব্রুয়ারি। কিন্তু সেই টেস্টে ব্যর্থ হলে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের দল চূড়ান্ত করার সুযোগ আছে (Washington Sundar)।
সুন্দর পুরো ফিট না হলে পরবর্তী ভাবনা কী? (Washington Sundar)
ভারতীয় ক্রিকেট দলের ভরসাযোগ্য অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। এবার তাঁর ফিটনেস নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর BCCI-এর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দেবেন সুন্দর। উল্লেখযোগ্য বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার তিন দিন আগে এই টেস্ট করা হবে (Washington Sundar)।
১১ জানুয়ারি নিউ জিল্যান্ডের একদিনের ম্যাচে চোট পান তিনি। সাইড স্ট্রেনের কারণে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তাঁর ফিট হতে প্রত্যাশা অনুযায়ী কিছুটা সময় বেশি লাগছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে টিম ম্যানেজমেন্টের।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দলের তরফে এখনই পরিবর্ত কোনও খেলোয়াড়ের কথা ভাবছে না। ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না ভারতীয় দলের নির্বাচকরা। ৩০ জানুয়ারি পর্যন্ত দল করার সুযোগ রয়েছে এবং টুর্নামেন্ট চলাকালীন চোটের কারণে বদলি খেলোয়াড় নেওয়ার নিয়মও রয়েছে (Washington Sundar)।

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অনুশীলন সেশন শুরু করবে ৩ ফেব্রুয়ারি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারতীয় ‘এ’ দলে থাকা রিয়ান পরাগের মতো কাউকে ব্যাক-আপ হিসেবে নেওয়া হতে পারে। প্রসঙ্গত ভারতীয় ‘এ’ দলও থাকছে বিশ্বকাপের প্রস্তুতি সেশনে।
আরও পড়ুন: Rubina Dilaik: দুই সন্তানের পর ফের সুখবর? রুবিনার ভিডিও ঘিরে রহস্য!
বুধবার সেন্টার অব এক্সেলেন্সে হওয়া একটি সিমুলেশন ম্যাচে তিলক বর্মা ও রিয়ান পরাগ খেললেও ওয়াশিংটন সুন্দর খেলেননি। যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এক সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের চোট পুরোপুরি সেরে ওঠা দরকার। তার পরেই তিনি মাঠে ফেরার প্রক্রিয়ায় যেতে পারবেন।’ আরও জানান, ‘যদি বিশ্বকাপের পরের দিকের ম্যাচগুলোর জন্য ওয়াশিংটন ফিট হয়ে ওঠেন, তা হলে দল তাঁর জন্য অপেক্ষা করতেও পারে (Washington Sundar)।’


