Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই বাংলা (West bengal) থেকে উধাও কনকনে ঠান্ডা (Weather Update)। রাজ্যজুড়ে শীতের আমেজ থাকলেও কনকনে শীতের দেখা নেই। সূর্য একটু মাথার ওপর চড়লেই শীতের আমেজ কার্যত উধাও হয়ে যাচ্ছে।
আবহাওয়া দফতর কী জানাচ্ছে? (Weather Update)
শনিবার তাপমাত্রা (Weather Update) সামান্য কমলেও ফেব্রুয়ারির শুরুতে, অর্থাৎ আগামী সপ্তাহে ফের চরবে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ থাকবে ৷ কিন্তু বেলা বাড়লেই কার্যত শীত উধাও। স্বাভাবিক বা তার উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকছে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা। আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমল এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যার দিকে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা (Weather Update)। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। রবিবারও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন : Beldanga : বেলডাঙা হিংসা-কাণ্ডের তদন্তভার নিল NIA
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে থাকবে।
আরও পড়ুন : Cooch Behar: ভারী ডাম্পারের চাপেই ভেঙে পড়ল সেতু
কেন হঠাৎ মেঘলা আকাশ?
আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আগামী দু’দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। এই ঝঞ্ঝার কারণেই রাতের তাপমাত্রা বাড়ছে এবং শীতের দাপট কমে আসছে বলে মনে করছেন আবহবিদরা।

