Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ধূপগুড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডে কুমলাই নদীর গা ঘেঁষে একটি জলাশয়ে বহুতল নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাশয়ের মধ্যেই অবৈধভাবে কংক্রিটের ছাদযুক্ত ভবন নির্মাণের কাজ চলছে (Dhupguri)।

প্রশাসনের দ্বারস্থ (Dhupguri)
অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, তৃণমূল পরিচালিত বোর্ডের আমলেই ওই জমি বিক্রি করা হয়েছিল। বর্তমানে সেই জমিতেই দ্রুত গতিতে গড়ে উঠছে নতুন ভবন। এলাকাবাসীর প্রশ্ন, জলাশয়ের মধ্যে কীভাবে নির্মাণের অনুমতি মিলল? কে এই জমি বিক্রি করল? আর প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে চলছে নির্মাণকাজ?

আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
প্রতিক্রিয়া মেলে নি (Dhupguri)
উল্লেখ্য, ধূপগুড়ি পৌরসভার নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি। সরকার পরিবর্তনের পর বর্তমানে পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন ধূপগুড়ি মহকুমা শাসক। তবুও জলাশয়ের উপর নির্মাণকাজ চলতে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তবে এই অভিযোগের বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট নির্মাণ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



