Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চাঁদের উদ্দেশে মানুষের প্রত্যাবর্তনের (Artemis-2 Mission) পথে আরও এক ধাপ এগোতে চলেছে নাসা। ‘আর্টেমিস-২’ মিশনের নির্ধারিত দিন বদল করে নতুন সূচি ঘোষণা করেছে মার্কিন মহাকাশ সংস্থা। আগে ঠিক ছিল ৬ ফেব্রুয়ারি উৎক্ষেপণ, কিন্তু এখন জানানো হয়েছে-আগামী ৮ ফেব্রুয়ারি চার মহাকাশচারীকে নিয়ে ওরিয়ন মহাকাশযান রওনা দেবে চাঁদের পথে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেই শুরু হবে এই ঐতিহাসিক যাত্রা।
‘স্পেস লঞ্চ সিস্টেম’ ব্যবহার (Artemis-2 Mission)
এই মিশনে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (Artemis-2 Mission) ব্যবহার করা হবে। যদিও চাঁদের দিকে যাত্রা করলেও নভশ্চররা চাঁদের মাটিতে নামবেন না। প্রায় ১০ দিনের অভিযানে তাঁরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবেন এবং শেষে পৃথিবীতে ফিরে আসবেন।

যুক্ত থাকবেন কারা? (Artemis-2 Mission)
নাসা জানিয়েছে, ‘আর্টেমিস-২’ মিশনে অংশ (Artemis-2 Mission) নিচ্ছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। রিড থাকছেন মিশনের কমান্ডার, ভিক্টর সামলাবেন মহাকাশযানের চালনার দায়িত্ব। বাকি দুই নভশ্চর বিশেষজ্ঞ হিসেবে নানা পরীক্ষায় যুক্ত থাকবেন। প্রথমে পৃথিবীর কক্ষপথে থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলেই ওরিয়ন পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে এগোবে। চাঁদের চারপাশে চার দিন ঘোরার সময় প্রায় ৪,৬০০ মাইল পথ অতিক্রম করবে এই মহাকাশযান।

আরও পড়ুন: Mamata Banerjee: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বয়কট, জ্ঞানেশকে ‘বিজেপির তোতাপাখি’ বলে কটাক্ষ!
নাসার তরফে জানানো হয়েছে, ফ্লোরিডায় অতিরিক্ত ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার কারণেই উৎক্ষেপণের দিন পিছোতে হয়েছে। বিশেষ করে উড্ডয়নের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ নির্ধারিত সময়ে করা সম্ভব হয়নি। সব বাধা পেরিয়ে যদি অভিযান সফল হয়, তবে পাঁচ দশক পরে চাঁদের উদ্দেশে মানুষের যাত্রায় নতুন অধ্যায় রচিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


