Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি শিবিরে দেখা যাবে না তারকা পেসার প্যাট কামিন্সকে (Pat Cummins)।
ঝুঁকি নিতে নারাজ কামিন্স (Pat Cummins)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ধাক্কা খায় অস্ট্রেলিয়া শিবির। চোটের কারণে ছিটকে যান অজি তারকা পেসার প্যাট কামিন্স। অ্যাশেজের আগে চোট পেয়েছিলেন তিনি। চোট সরিয়ে বিশ্বকাপের আগে ফিট হয়ে দলে ফেরাই ছিল তাঁর লক্ষ্য তবে শেষরাখা হয়নি। তবে কামিন্সও কোনও ঝুঁকি নিতে চাননি। বরং এই অজি তারকা পেসার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাননি। আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের থেকে লাল বলের ক্রিকেটকে তিনি প্রাধ্যান্য দিলেন (Pat Cummins)। আসন্ন আইপিএল-এ খেলেন নিয়ে কী জানালেন কামিন্স?
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই অ্যাশেজে কোনও ঝুঁকি নেওয়া হয়নি তাঁকে নিয়ে। একমাত্র তৃতীয় ম্যাচে তাঁকে খেলতে দেখা যায়। সেই ম্যাচের সাথে সিরিজ জয় নিশ্চিত করেই আবার বিশ্রামে চলে যান কামিন্স। দীর্ঘদিন রিহ্যাব চালালেও ফিট হতে পারেননি কামিন্স বিশ্বকাপের আগে। সেই কারণেই ২০২৬ সালের বাকি টেস্ট ম্যাচ খেলায় এখন তাঁর পাখির চোখ।

অস্ট্রেলিয়ান প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ না খেলতে পারা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে এই চোটটা এটা আদতে ছোট একটা ধাক্কা মাত্র। মূলত সময়ের অভাবেই সমস্যা হয়েছে। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফেরার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার এই অজি পেস তারকা আরও বলেন, ‘অ্যাডিলেড টেস্টের পরে জানতে পেরেছিলাম, হাড় পুরোপুরি স্থিতিশীল হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তার পরে ধীরে ধীরে বোলিংয়ে ফেরা সম্ভব। শুরুতে মনে হয়েছিল চার সপ্তাহেই হয়ে যাবে। কিন্তু পরে চিকিৎসকরা জানান, আরও কয়েক সপ্তাহ সময় দেওয়া দরকার।’
মাঠে ফেরার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে চান না অজি পেসার। WTC ফাইনালের কথা মাথায় রেখেই ধাপে ধাপে রিহ্যাব শেষ করে ২২ গজে ফিরতে চান তিনি। এর মাঝেই তিনি আরও জানিয়েছেন আইপিএল-এ খেলার বিষয়েও তিনি নিশ্চিত নন। তিনি জানিয়েছেন পিঠের ব্যথা বা পরিস্থিতি কেমন থাকে, সেটার উপরে ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই নিয়ে। ফলে চাপ বাড়ল সানরাইজার্স হায়দরাবাদের উপরে (Pat Cummins)।


