Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক ব্যাপক ছাঁটাই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা ও লেখক শশী থারুর(Ishan Tharoor)। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমটি এই সপ্তাহে ৩০০-র বেশি সাংবাদিক ও কর্মীকে বরখাস্ত করেছে, যার মধ্যে রয়েছেন তাঁর ছেলে ইশান থারুর আন্তর্জাতিক রাজনীতির খ্যাতনামা বিশ্লেষক ও লেখক।
‘আত্মঘাতী ও দুর্বোধ্য ব্যবসায়িক সিদ্ধান্ত’ (Ishan Tharoor)
এক্স-এ শশী থারুর বিস্ময় প্রকাশ করে বলেন, ইশান থারুরের ‘WorldView’ কলাম ইন্টারনেটে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর দাবি, এই কলামের মাধ্যমে আলাদা করে ইশানের প্রায় ৫ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল। এত বড় অনলাইন পাঠকগোষ্ঠীকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর চেষ্টা না করে ওয়াশিংটন পোস্ট যেভাবে তাঁকে ছাঁটাই করেছে, তা “আত্মঘাতী ও দুর্বোধ্য ব্যবসায়িক সিদ্ধান্ত” বলেই মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক সংবাদজগতের কাছে ধাক্কা
শশী থারুর আরও লেখেন, তিনি বহু বিদেশমন্ত্রী, কূটনীতিক ও গবেষকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাঁরা নিয়মিত ইশান থারুরের লেখা পড়তেন। এই সিদ্ধান্ত তাই আন্তর্জাতিক সংবাদজগতের কাছেও ধাক্কা।
আশাবাদী শশী থারুর (Ishan Tharoor)
ইতিহাসবিদ আন্দ্রে পাগলি-ও ইশান থারুরের পাশে দাঁড়িয়ে এক্স-এ লেখেন, আন্তর্জাতিক বিষয়ে ইশানের মতো দক্ষ ও সমকক্ষ কেউ নেই। তিনি দুঃখ প্রকাশ করলেও আশাপ্রকাশ করেন যে, ভবিষ্যতে ইশানের লেখা আরও পড়া যাবে।
ইশান থারুরকে ছাঁটাই (Ishan Tharoor)
বুধবার গভীর রাতে ইশান থারুর নিজেই এক্স-এ নিশ্চিত করেন যে তাঁকে ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাই করা হয়েছে। তিনি লেখেন, আন্তর্জাতিক বিভাগের অধিকাংশ সহকর্মীর সঙ্গেই তাঁকে বিদায় নিতে হয়েছে এবং এই সিদ্ধান্তে তিনি মর্মাহত। ২০১৭ সালে ‘WorldView’ শুরু করার কথা স্মরণ করে তিনি তাঁর অর্ধ মিলিয়ন অনুগত পাঠকের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: Assembly Mamata: বিধানসভায় শুভেন্দুকে বিঁধে সাফ বার্তা মমতার, “আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি”
‘সবচেয়ে অন্ধকার দিন’ (Ishan Tharoor)
ওয়াশিংটন পোস্টের প্রাক্তন নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এই ছাঁটাইকে সংবাদমাধ্যমটির ইতিহাসের “সবচেয়ে অন্ধকার দিন” বলে অভিহিত করেছেন। সূত্রের খবর, বিদেশি ব্যুরো ও আন্তর্জাতিক রিপোর্টিং কাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বৈশ্বিক সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।



