Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা চলাকালীন বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন অধ্যক্ষ। ক্ষোভ প্রকাশ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। মন্ত্রী অরূপ বিশ্বাস অধ্যক্ষকে অনুরোধ করেন সময় দেওয়ার জন্য। সেই সময়ই অধ্যক্ষ বলে ওঠেন You cannot pressure on me. সেই সঙ্গে তিনি বলেন, আপনার নাম আগে ছিল না, থাকলে সময় দিতাম(Assembly Speaker)।
স্পিকারের কাছে চন্দ্রিমার দাবি (Assembly Speaker)
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আপনি অধ্যক্ষ, আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু বিরোধী বিধায়করা অনেকেই যথা সময়ে থাকেন না, আসেন না। পরে এলেও আপনি তাদের সময় বরাদ্দ করেন। তিনি আরও বলেন, বিরোধীদল থেকে একাধিকবার আমাদের কম্পার্টমেন্টাল মন্ত্রী বলে অপমান করা হয়। এর প্রতিবাদ হওয়া প্রয়োজন রয়েছে। আপনারা লেটার মার্কস পেয়ে যারা বিধায়ক হয়েছেন তারা দিল্লিতে গিয়ে বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রকে বলেন না। বরঞ্চ এই বাংলা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত থাকে তার চেষ্টা করেন।
আরও পড়ুন: Vote Counting: ভোট গণনায় বড় সিদ্ধান্ত কমিশনের: গণনা হবে শুধু সরকারি দফতরেই
অধিবেশনে দাঁড়িয়ে চন্দ্রিমার প্রতিবাদ (Assembly Speaker)
চন্দ্রিমার দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেটাই তুলে ধরতে চেয়েছেন। বিরোধীরা যেভাবে আমাদের অপমান করেন, এই অধিবেশনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করলাম, জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।পরে স্পিকার শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে এসে দেখা করে যান।



