Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়লেন ইতালি অধিনায়ক (Wayne Madsen)।
পুরো টুর্নামেন্ট অনিশ্চিত ইতালি অধিনায়ক? (Wayne Madsen)
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকেই এবার আলোচনায় রয়েছে খাতায় কলমে থাকা ছোট দলগুলি। প্রত্যেক ম্যাচে তারা খেলাকে নিয়ে গেছে হাড্ডাহাড্ডি পর্যায়ে। আগের দিনও নেপাল পুরো ম্যাচ লড়াই করে মাত্র ৪ রানে হেরে যায় ইংল্যান্ডের কাছে। সোমবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড ও ইতালি। দুই দলের মধ্যে স্কটল্যান্ডের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এ বারেই অভিষেক হয়েছে ইতালির। আর অভিষেক ম্যাচেই ধাক্কা খেল ইতালি দল। কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। তাঁকে যে ভাবে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাতে সমর্থকদের মনে একটাই প্রশ্ন, টুর্নামেন্টের বাকি ম্যাচে খেলতে পারবেন তিনি (Wayne Madsen)?
কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ইতালি, প্রতিপক্ষ স্কটল্যান্ড। টস জিতে ইতালিকে ব্যাট করতে পাঠায় স্কটল্যান্ড। ওপেনে নেমে দারুন ছন্দে দেখা যায় স্কটল্যান্ড ক্রিকেটার জর্জ মুনসে। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় তাঁকে। ম্যাচের চতুর্থ ওভারে থমাস ড্রাকার বলে মিড উইকেটের দিকে শট খেলেন জর্জ আর সেই বল আটকাতে বাঁ দিকে ডাইভ মারেন ওয়েন। সেই সময়ই চোট পান তিনি।

আরও পড়ুন: Japan Election: বিপুল ভোটে ক্ষমতায় তাকাইচি, চিনের জন্য অস্বস্তির বার্তা!
সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম মাঠে আসে। চোট এতটাই গুরুতর যে হাত সোজা করতেই পারছিলেন না তিনি। কোনও মতে মেডিক্যাল টিমের কাঁধে ভর দিয়ে ম্যাথ ছাড়েন তিনি। এই ম্যাচে আর তিনি নামতে পারবেন না। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে হয়ত বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।
ইতালি ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য ও অভিজ্ঞ প্লেয়ার ওয়েন। দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডে। ২৫৩টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন ১৭ হাজারের বেশি রান। তাঁর মতো ক্রিকেটারের অনুপস্থিতি দলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে (Wayne Madsen)।


