Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬-তম জন্মদিন (Sourav Ganguly-Modi)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীর অনুগামীরা। তাঁর দীর্ঘায়ু কামনায় যাগ-যজ্ঞ থেকে শুরু করে প্রদীপ প্রজ্জ্বলন, দিনভর রয়েছে নানা কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এবার শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা (Sourav Ganguly-Modi)
একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বার্তায় সৌরভ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ৭৬তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন, আনন্দে রাখুন। উনি দেশের অসাধারণ এক নেতা। আশা করছি, উনি আগামী দিনে আরও সাফল্য পাবেন।”
‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’ (Sourav Ganguly-Modi)
জন্মদিনের দিনই নয়াদিল্লিতে আয়োজিত ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী মঞ্চ থেকে তিনি আরও একবার আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মোদী জানান, প্রযুক্তি, উদ্ভাবন এবং উৎপাদনের মেলবন্ধনেই আত্মনির্ভরতার লক্ষ্যপূরণ সম্ভব। সেমিকন্ডাক্টর শিল্পে দেশের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যেই দেশে ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং কয়েকটি প্রকল্পে বাণিজ্যিক ভাবে চিপ উৎপাদনও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, এই শিল্পের জন্য দক্ষ ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ তৈরিতে উপযুক্ত প্রশিক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
বিশ্বমঞ্চে ভারতের ভরসা (Sourav Ganguly-Modi)
‘সেমিকন ইন্ডিয়া’র মঞ্চ থেকে সদ্য সমাপ্ত ব্রিক্স সম্মেলনের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী (Sourav Ganguly-Modi)। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আবহ সত্ত্বেও ভারতের জিডিপি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ব্রিক্স সম্মেলনে সর্বসম্মত ভাবে ‘নয়াদিল্লির ঘোষণা’ গৃহীত হওয়া এটাই প্রমাণ করে যে, বিশ্বজুড়ে ভারতের প্রতি আস্থা ও ভরসা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।



