Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মাসে নয়, মার্চ মাসের শুরুতেই রাজ্য আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলে সূত্রের খবর। ১ এবং ২ মার্চ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খুঁটিয়ে দেখতে আসতে পারেন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল(EC Full Bench)।
সমস্ত স্টেক্স হোল্ডারদের সঙ্গে বৈঠক (EC Full Bench)
রাজ্যে দুদিন ব্যাপী জাতীয় নির্বাচন কমিশনের এই সফরে সমস্ত স্টেক্স হোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি খুঁটিয়ে দেখতে একাধিক বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চ। প্রথম দিন দুটি পর্যায়ে বৈঠক হতে পরে বলে সূত্রের খবর।
একাধিক দফায় ভোট
প্রথম পর্যায়ে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক দের সঙ্গে বৈঠক করতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একই ভাবে দ্বিতীয় পর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সমস্ত জেলা এসপি এবং বিভিন্ন কমিশনারেটের কমিশনার দের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকে বিএসএফ সিআইএসএফ এবং সিআরপিএফ মত কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন। যেখানে সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
এপ্রিল মাসে ৫ রাজ্যে ভোট! (EC Full Bench)
এছাড়া ও কমিশনের 16 টি স্টাকেস হোল্ডার যার মধ্যে ইনকাম ট্যাক্স, ইডি, আবগারি দফতর সহ একাধিক দফতরের উচ্চপদস্থ আধিকারিক দের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলে সূত্রের খবর। প্রসঙ্গত আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা।
আরও পড়ুন: Weather: সপ্তাহান্তে আবহাওয়ার ভোলবদল, উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে, কী জানাচ্ছে হাওয়া অফিস?
মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা? (EC Full Bench)
এমনকি মার্চের প্রথম সপ্তাহে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া কমিশনের গুরুত্বপূর্ন অঙ্গ সমস্ত রাজনীতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক ভাবে আলোচনা করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। পাশাপশি এই দুদিন ব্যাপী জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কত দফা হবে। সেটাও জানা যাবে বলে সূত্রের খবর। SIR প্রক্রিয়া চলতি মাসেই শেষ হলেই মার্চ মাসেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞ মহল।



