Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ (Bangladesh BNP) নির্বাচনে অপ্রত্যাশিত শক্তি প্রদর্শন করেছে বিএনপি জোট। দীর্ঘ ১৭ বছর পর ভোটের ময়দানে নেমে তারেক রহমান দেশবাসীর সামনে যে ‘ভাগ্য বদলের’ প্রতিশ্রুতি রেখেছিলেন, তার কেন্দ্রে ছিল একটি বিশেষ প্রকল্প-‘ফ্যামিলি কার্ড’। নির্বাচনের ফলাফল সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা, এই প্রকল্পই কি জয়ের অন্যতম চাবিকাঠি?
বিএনপির ঘোষিত ইস্তেহার (Bangladesh BNP)
বিএনপির ঘোষিত ইস্তেহারে প্রথম সারিতেই ছিল (Bangladesh BNP) এই কর্মসূচি। পরিকল্পনা অনুযায়ী, পরিবারের গৃহিণীর নামে একটি কার্ড ইস্যু করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলিকে মাসিক আর্থিক সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নগদ অর্থ কিংবা চাল-ডাল-তেল-লবণসহ জরুরি খাদ্যসামগ্রী-দুটির মধ্যে যেকোনও একটি সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকবে বলে প্রচারে জানানো হয়েছিল। পাশাপাশি ভবিষ্যতে সহায়তার অঙ্ক বাড়ানোর কথাও বলা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত (Bangladesh BNP)
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই প্রতিশ্রুতি নারী ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। গৃহিণীদের নামে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার বার্তা সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ইঙ্গিত বহন করেছে। ফলে মহিলা ভোটের বড় অংশ বিএনপির ঝুলিতে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: Horoscope Today: মাঘ কৃষ্ণা একাদশী থেকে দ্বাদশী: বজ্র ও সিদ্ধি যোগে বিশেষ প্রভাব
৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। গণনা চলাকালীনই স্পষ্ট হয়ে যায়, অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে বিএনপি জোট। একাধিক কেন্দ্রে জয় নিশ্চিত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দুই আসনে প্রার্থী হয়ে তারেক রহমান নিজেও জয়ের পথে অনেকটাই এগিয়ে যান। উল্লেখযোগ্যভাবে, এ বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আওয়ামি লিগকে বাদ দিয়েই, কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছিল। এই প্রেক্ষাপটে ‘ফ্যামিলি কার্ড’ ঘিরে তৈরি হওয়া জনসমর্থনই কি ক্ষমতার পালাবদলের ভিত্তি গড়ে দিল-সেই প্রশ্ন এখন রাজনৈতিক অন্দরে ঘুরপাক খাচ্ছে।


