Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না। বিহারে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ, মাংস বিক্রি করতে পারবেন। এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Fish Meat Bihar)।
‘বিজেপি মাছ-মাংস বিক্রি বন্ধ করবে’ (Fish Meat Bihar)
মাছ মাংস বিক্রি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতার দাবি বাংলায় এসে বিজেপি ভোট নিয়ে কী করবে? তারা তো মাছ মাংস বিক্রি বন্ধ করে দেবে। তাঁর দাবি খাবার খাওয়ার অধিকার সবার থাকা উচিত।
‘স্কন্ধকাটার রাজনীতি চলছে’ (Fish Meat Bihar)
বাজারে মাছ মাংস বিক্রি বন্ধ করে দেওয়া হলে কি শপিং মলে সেগুলো বিক্রি হবে? সাধারণ মানুষের রুজি রোজগারে হাত দেওয়া হচ্ছে। তাঁর দাবি স্কন্ধকাটার রাজনীতি চলছে। রাজ্যে বিজেপি এলে মাছ মাংস বিক্রি বন্ধ করে দেওয়া হবে বলেও তোপ মমতার।



