Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। একথা কে না জানে। কিন্তু বন ছাড়া বন্য আর মা ছাড়া শিশুর কী দশা হয় তা বোঝা যাবে ইচিকাওয়া চিড়িয়াখানার ছোট্ট পাঞ্চকে দেখলেই(Japan Macaque)।
ইচিকাওয়া সরগরম (Japan Macaque)
জাপানের চিড়িয়াখানা ইচিকাওয়া জু। বিভিন্ন পশু পাখিদের মতই এই চিড়িয়াখানায় আস্তানা ম্যাকাক প্রজাতির বানরদের। বানরদের আর সব এই প্রজাতির মতই পৃথিবীর প্রাচীনতম এই পশু প্রজাতিও সমাজবদ্ধ জীব। তবে মাঝেমধ্যে ম্যাকাক মায়েরা জন্ম দেওয়ার পরই নিজেদের সন্তানদের নিতে চায় না। সেই সময় যত্নের অভাবে বা মনোকষ্টে মারা পড়ে ছোট্ট সদ্যোজাত।
পাঞ্চের মায়ের খোঁজ
ইচিকাওয়া জু-র এক ম্যাকাক মায়ের গর্ভে জন্ম নেয় ছানা পাঞ্চ। ছোট্টখাট্টো নরম পাঞ্চকে দেখে তার মা মোটেও খুশি হয়নি যদিও, কারণ জন্মের পরই ছানাকে ত্যাগ করে মা। ছোট্ট ছানাটি মনের দুঃখে মাকে খুঁজতে থাকে। এই সময় ত্রাতার ভূমিকা নেন চিড়িয়াখানার কর্মীরা। পাঞ্চকে বেশ কিছু খেলনা দেওয়া হয় মাকে ভোলার জন্য। তারই মধ্যে থেকে একটি সফট টয় বেছে নেয় পাঞ্চ।
খেলনা যখন মা (Japan Macaque)
ওরাংওটাংয়ের আদলে সেই খেলনাটিকে মা বলে ভাবতে থাকে পাঞ্চ। মায়ের অভাব মেটাতে খেলনার নরম শরীরে জড়িয়ে থাকে সারাদিন। যেখানে পাঞ্চ যায় সেখানেই ওই খেলনাটিকে নিয়ে যেতে দেখা যায় পাঞ্চকে। একেক সময় খেলনাটির হাত নিজের শরীরে জড়িয়ে নিতে দেখা যায় পাঞ্চকে।

আরও পড়ুন: India: দুবের লড়াই! বরুণের চক্রব্যূহে আটক ডাচরা
নেটদুনিয়ায় ভাইরাল পাঞ্চ (Japan Macaque)
মায়ের মত করেই খেলনাটি আগলে রাখে বানর শিশুটিকে বা মা ভেবে ওই শিশুই আগলাতে দেয় খেলনাটিকে। ছোট্ট পাঞ্চের ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। মাতৃহারা শিশুর এই মা খুঁজে নেওয়ার গল্প চোখের কোণ ভেজাচ্ছে সবারই।



