Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে ব্যর্থ অভিষেক শর্মা। তবে তাঁর ফর্ম নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছেন দলের অধিনায়ক (Suryakumar Yadav)।
অভিষেকের থেকে প্রত্যাশা অধিনায়কের (Suryakumar Yadav)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবথেকে বেশি চর্চায় ছিলেন আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা ব্যাটার। সেই অভিষেক শর্মাই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই। তিন ম্যাচে যে শুধু ব্যর্থ তাই নয়, তিন ম্যাচে তাঁর রান শূন্য। এই বিধ্বংসী ওপেনারের ফর্ম নিয়ে একেবারেই যে চিন্তিত নন সূর্য এমনটাই জানিয়েছেন তিনি। তবে অভিষেককে নিজের দায়িত্ব মনে করিয়ে দিলেন দলের অধিনায়ক। তিনি স্পষ্ট জানান জয়ের জন্য সকলের অবদান জরুরি (Suryakumar Yadav)।
নেদারল্যান্ডসকে হারানোর পর সঞ্চালক রবি শাস্ত্রী শুরুর দিকে উইকেট হারানো নিয়ে প্রশ্ন করেন। অভিষেকের পর দ্রুত ফেরেন ঈশান কিষাণ। সেই বিষয়ে সূর্য বলেন, ‘হয়তো পরের ম্যাচগুলোতেও এমন পরিস্থিতির মুখে পড়তে হবে। তবে ব্যাটারদের বোঝা দরকার যে কী ভাবে দায়িত্ব নিতে খেলতে হয়। আমি আর তিলকও সময় বিশেষে ধরে খেলিনি। জানি যে, পরের দিকে চালিয়ে খেলার ব্যাটার রয়েছে।’

শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেখান থেকে খেলার হাল ধরেন শিবম দুবে। তিনি ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যার সুবাদে ২০ ওভারের শেষে ভারতের স্কোর হয় ১৯০। সূর্য তাঁর এই সতীর্থকে নিয়ে বলেন, ‘নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খুব ভাল খেলেছিল শিবম। সেদিনও চেয়েছিল ম্যাচের সেরার পুরস্কার পেতে চেয়েছিল। কিন্তু আজ যে ভাবে দলকে ১৯০-এ নিয়ে গেল তা অসাধারণ (Suryakumar Yadav)।’

আরও পড়ুন: Rahul Gandhi: চিনা রোবটকে ‘নিজেদের আবিষ্কার’ বলেই ফেঁসে গেল বিশ্ববিদ্যালয়
সূর্য মনে করেন, বিশ্বকাপে যা যা করার দরকার ছিল প্রায় সবই তাঁরা করে ফেলেছেন। তবু তাঁর মতে, ‘জিতলেও সেই ম্যাচ থেকে অনেক কিছু শেখার থাকে। আজকের ম্যাচ থেকেও আমরা শিখলাম অনেক কিছু।’
এই মুহূর্তে ভারতের হাতে বোলারের অভাব নেই। সেই প্রসঙ্গে অধিনায়ক সূর্য বলেছেন, ‘এই মাথাব্যথা থাকা বেশ ভাল। হাতে অনেক বিকল্প থাকে। যে কোনও দিন, পিচ অনুযায়ী ওরা দলকে সাহায্য করতে পারে। যে ভাবে সব এগোচ্ছে তাতে আমি খুশি। প্রায় সব ব্যাটারই অবদান রাখছে। দু-একজনের কাছে দিনটা ভাল যাচ্ছে। কিন্তু আমরা সকলের থেকে অবদান চাই (Suryakumar Yadav)।’


