Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক ম্যাচেও সাত উইকেট নিতে ম্যাচ সেরা মানব সুতার (Ind vs Afg)।
আফগানদের বিরুদ্ধে এক তরফ জয় ভারতের (Ind vs Afg)
বিশ্ব ক্রিকেট মানবের আবির্ভাব এক নতুন নায়কের কিনা সেটা সময় বলবে তবে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজে ভারতের নায়ক মানব সুতার। অভিষেক ম্যাচেই ঘোল খাইয়ে দিলেন আফগানদের। এক তরফ ম্যাচে সহজ জয় তুলে নিল ভারত (Ind vs Afg)।
দেশের জয়ে জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন এই বাঁ হাতি স্পিনার। ভারতীয় স্পিন অস্ত্রের অন্যতম অস্ত্র হতে চলেছেন তিনি সেটাই প্রমাণিত হল ম্যাচে। অভিষেক ম্যাচেই সাত উইকেট যে কোন বোলারের কাছে স্বপ্নের স্পেল। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন এক উইকেট। নিজের প্রথম ম্যাচেই নজর করলেন মানব। তাঁর দুরন্ত ঘূর্ণিতে পথ হারিয়ে হারের মুখে পড়তে হল আফগানিস্তানকে।

এই টেস্ট ম্যাচ প্রথম থেকেই এক তরফ ছিল। ভারতীয় দল যখন প্রথম ইনিংসে ৫৬৪ রান করে তখনই বোঝা গেছিল এই খেলা মূলত ভারতের হাতেই থাকতে চলেছে। তবে মানবের ঘূর্ণির সামনে এই অসহায় আত্মসমর্পণ হয়ত কল্পনা করেননি অনেকে। প্রথম ইনিংসে ২২ ওভারে মাত্র ৩৩ রান খরচ করে নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট তুলে নেন তিনি। তাঁর বোলিংয়ের কাছে আফগানদের কোনও উত্তরই ছিল না। এই ম্যাচে নিজের নিখুঁত বোলিংয়ের লাইন-লেংথ এবং বোলিং বৈচিত্রের পরিচয় দিলেন এই তরুণ স্পিনার (Ind vs Afg)।

ভারত প্রথম ইনিংসে ৫৬৪ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করার পর থেকেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। দ্বিতীয় দিনের শেষেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। তৃতীয় দিনের সকালে একের পর এক উইকেট তুলে নিয়ে সুতার প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে ভেঙে দেন বালির ঘরের মত। ফলে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান এবং স্বাভাবিকভাবেই তাঁদের ফলো-অন করায় ভারত।
আরও পড়ুন: Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
দ্বিতীয় ইনিংসেও এই ছবির কোনও পরিবর্তন হয়নি। সেই ইনিংসে মানবের খাতায় একটি উইকেট এলেও ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব ছিন্নভিন্ন করে দেন আফগানদের। কুলদীপ নেন তিনটি উইকেট এবং ওয়াশিংটন নেন চার উইকেট। আফগানিস্তান ওপেনার সিদ্দিকুল্লা ৪২ এবং গুরবাজ ২৪ করেন বাকি কেউ তেমন প্রতিরোধ গর্তে পারেননি। মাত্র আড়াই দিনেই খেলা শেষ হয়ে যায়। ৩০০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত (Ind vs Afg)।


