Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এখন চরম (IPL 2026) উত্তেজনার পর্যায়ে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই। তার মাঝেই আইপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ড সূত্রে আগেই জানানো হয়েছিল, আগামী ২৬ মার্চ থেকে প্রতিযোগিতা শুরুর সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। কেন এই দেরি, তা নিয়েই জোর আলোচনা ক্রিকেট মহলে।
সম্ভাব্য কারণ কী? (IPL 2026)
সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে দেশের (IPL 2026) একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামে ভোট থাকায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে থাকবে। ভোটের সময় রাজ্য পুলিশের বড় অংশ নির্বাচনকাজে নিয়োজিত থাকেন। ফলে কলকাতা, চেন্নাই বা গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ম্যাচ আয়োজন নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে সূচি চূড়ান্ত করতে কিছুটা সময় নিচ্ছে বোর্ড। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলি প্রস্তুতি শুরু (IPL 2026)
অন্যদিকে, সম্ভাব্য সূচি ঘোষণার অপেক্ষা না করেই ফ্র্যাঞ্চাইজিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। গুজরাত টাইটান্স ইতিমধ্যেই প্রাক-মরশুম শিবির আয়োজন করেছে। শিবিরে উপস্থিত রয়েছেন অধিনায়ক শুভমন গিল এবং সাই সুদর্শন। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, জানুয়ারিতেও একটি প্রস্তুতি শিবির হয়েছিল। এবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শিবিরে প্রায় এক ডজন ক্রিকেটার কোচিং স্টাফদের তত্ত্বাবধানে অনুশীলন করছেন।

আরও পড়ুন: India: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ অভিষেক?
শুধু গুজরাত নয়, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস-ও প্রস্তুতি শুরু করেছে। যদিও টুর্নামেন্টের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবু মার্চ মাসেই আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন ও নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি স্পষ্ট হলেই বোর্ড চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।


