Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানে কম্বল বিতরণ কর্মসূচিকে (Rajasthan BJP Leader) ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন বিজেপি সাংসদ সুখবির সিং জনাপুরিয়া। টঙ্ক-সাওয়াই মাধোপুর লোকসভা কেন্দ্রের দু’বারের এই সাংসদ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। সম্প্রতি নিজ উদ্যোগে আয়োজিত এক কম্বলদান অনুষ্ঠানে তাঁর আচরণ ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।
ভাইরাল সেই ভিডিও (Rajasthan BJP Leader)
একাধিক ভিডিওতে দেখা যায়, উপস্থিত মহিলাদের নাম (Rajasthan BJP Leader) জিজ্ঞাসা করে তবেই কম্বল দিচ্ছেন তিনি। অভিযোগ, এক মহিলার নাম শুনে তিনি সংখ্যালঘু পরিচয়ের ইঙ্গিত পান এবং আপত্তিকর মন্তব্য করেন। এরপর কয়েকজন মুসলিম মহিলাকে আলাদা করে এক পাশে বসতে বলা হয়। তাঁদের হাতে কম্বল তুলে না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রাক্তন সাংসদ। যাওয়ার আগে তিনি বলেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সমালোচনা করেন বা গালি দেন, তাঁদের এই সাহায্য পাওয়ার অধিকার নেই।

আচরণের প্রতিবাদ (Rajasthan BJP Leader)
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এই আচরণের প্রতিবাদ জানান। তাঁদের প্রশ্ন ছিল, ব্যক্তিগত উদ্যোগ হলেও এভাবে ধর্মের ভিত্তিতে বাছাই করে সাহায্য করা কি একজন জননেতার শোভা পায়? জবাবে সুখবীর সাফ জানান, এটি সরকারি ত্রাণ নয়, ব্যক্তিগতভাবে দেওয়া সহায়তা-কাকে দেওয়া হবে, তা তিনি নিজেই ঠিক করবেন।

আরও পড়ুন: Mukul Roy Son: ‘বন্ধুর মত ছিলেন বাবা’, বলতে গিয়ে চোখে জল মুকুল-পুত্রের
রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়
ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। সংশ্লিষ্ট কেন্দ্রের কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনা সমাজমাধ্যমে পোস্ট করে ঘটনাটির তীব্র নিন্দা জানান। তাঁর মতে, এ ধরনের আচরণ সামাজিক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। কংগ্রেস জানিয়েছে, বিষয়টি রাজস্থান বিধানসভায় উত্থাপন করা হবে। যদিও রাজস্থান বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


