Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালের ভেন্যু নিয়ে শুরু হয়েছে জোর চর্চা (Eden Gardens)।
ইডেন থেকে সরবে সেমি? (Eden Gardens)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই জমে উঠেছে। সুপার এইটের টানটান লড়াই এখন জোর চর্চায়। কোন দল সুপার আট থেকে ছিটকে যাবে আর কোন দল পৌঁছে যাবে সেমি ফাইনালে সেই অঙ্কও এখন বেশ জটিল। এর মধ্যেই চর্চায় সেমি ফাইনালের ভেন্যু। প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম সেমি ফাইনাল আয়োজিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় সেমি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু সেই সব হিসেব পাল্টে যেতে পারে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। এবার যা জানা যাচ্ছে শ্রীলঙ্কা সেমিতে উঠলেও কপাল পুড়বে কলককাটাবাসীর (Eden Gardens)। কেন এই জটিল অঙ্ক?
আগেই জানা গিয়েছিল পাকিস্তান শেষ চারে উঠলে ইডেনের পরিবর্তে প্রথম সেমি ফাইনাল আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়। দ্বিতীয় ম্যাচ হবে মুম্বইয়ে। পাথুম নিশঙ্কারা শেষ চারে উঠলে তখনও ইডেন থেকে ম্যাচ সরতে পারে, এমনটাই জানিয়েছে আইসিসি।

আইসিসি কী জানিয়েছে?
ইতিমধ্যেই এই নিয়ে সমস্ত স্টেকহোল্ডারদের ই-মেল করা হয়েছে আইসিসি-র তরফ থেকে। সেখানে বলা হয়েছে প্রথম সেমি ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত নয়। কলম্বো নয়তো কলকাতায় খেলা হবে ম্যাচ। পাকিস্তান সেমিতে উঠলে তারা ৪ মার্চ কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ খেলবে। যদি পাকিস্তান সেমিতে না ওঠে, কিন্তু শ্রীলঙ্কা জায়গা পায় তখন কলম্বোয় প্রথম সেমি ফাইনাল খেলবে তারা।

আরও পড়ুন: Horoscope Today: বৃষে চন্দ্র, ইন্দ্র যোগের প্রভাব- কাদের জন্য শুভ মঙ্গলবার?
কোন শর্তে ম্যাচ পাবে ইডেন?
আইসিসি নিশ্চিত করেছে, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে কোনও দল সেমিতে না উঠলে, তখনই ম্যাচ পাবে ইডেন। সেই ম্যাচে সুপার এইটের গ্রুপ ‘১’-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ‘২’-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমি ফাইনাল খেলা হবে ওয়াংখেড়েতে। সুপার এইটের গ্রুপ ‘২’-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ‘১’-এর রানার্স দলের বিরুদ্ধে (Eden Gardens)।


