Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের তারকা জুটি রোহিত শর্মা ও বিরাট কোহলি সদ্য তাদের অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। তাদের ব্যাটিং দাপটে শেষ ম্যাচে দুর্দান্ত জয় এসেছে ভারতের (AB de Villiers)।
রো-কো জুটির পাশে এবিডি (AB de Villiers)
তাদের গোটা কেরিয়ারে রয়েছে অনেক শিরোপা। তাদের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক। কিন্তু কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে টেনে নামানোর চেষ্টা করছেন অনেকেই। এবার সেই সকল নিন্দুকদের একহাত নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হন এই তারকা জুটি। কোহলি প্রথম দুই ম্যাচে কোনও রান পাননি। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা অবশ্য রান পেয়েছেন। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। কোহলিও তৃতীয় ম্যাচে ফায়ার আসেন রাজার মতো। অপরাজিত থাকনে ৭৪ রানে। দুই তারকার এই প্রত্যাবর্তন টানটান কোনও গল্পের চিত্রনাট্যের থেকে কম কিছুই না। রো-কো জুটির এই রাজকীয় প্রত্যাবর্তনে খুশি তাদের সমর্থকরা।

ভারতীয় দলে তাদের অবদান কম না। তারপরেও ভারতের এই দুই তারকাকে নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে জল্পনা। এবার ভারতের দুই তারকার হয়ে ব্যাট ধরলেন এবিডি। তিনি বলেন ‘জানি না আমি মানুষ আসলে কী। আমি জানি না তাদের আমি মানুষ বলতে পারি কিনা। খেলোয়াড়রা তাদের কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আরশোলার মতো গর্ত থেকে বেরিয়ে আসে। কেন? কেন এই সুন্দর ক্রিকেট খেলার জন্য জীবন উৎসর্গকারী খেলোয়াড়দের মধ্যে নেতিবাচক শক্তি ঢেলে দিতে চান? এটাই তাদের উদযাপনের সেরা সময়।’

আরও পড়ুন: Team India: বিশ্বকাপে প্রতীকার পরিবর্তে দল ভরসা রাখছে অভিজ্ঞ শেফালির উপর
গত কয়েকমাসে রোহিত ও বিরাট একদিকে সমালোচিত হয়েছেন যেমন তেমন অনেকেই তাদের প্রশংসায় ভরিয়েছেন। ডিভিলিয়ার্স বলেন, ‘ওরা গত কয়েক মাসে তীব্র সমালোচিত হয়েছে। সবাই প্রায় ওদের নীচে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কী কারণ তা আমি বলতে পারব না। তবে সবাই যে এমন করছেন তা নয়। একটা বৃহৎ অংশ ওদের কেরিয়ার উদযাপন করছে। ওদের কেরিয়ার উদযাপন করার এটাই সেরা সময় (AB de Villiers)।’


