Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর–পূর্ব আমেরিকায় ভয়াবহ (America Snowfall) শীতকালীন তুষারঝড়ের দাপট কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একাধিক অঙ্গরাজ্যে এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে, কোথাও কোথাও বহু বছরের রেকর্ড ভেঙেছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এগারো হাজারের বেশি উড়ান বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বিকেল পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।
গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা (America Snowfall)
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় গাড়ি (America Snowfall) চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। রাস্তায় এত ঘন তুষার জমেছে যে তুষার সরানোর যন্ত্রও ঠিকমতো কাজ করতে পারছিল না। বহু গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়ে আছে। অঙ্গরাজ্যের গভর্নর মাউরা হিলি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছেন, যাতে জরুরি পরিষেবা ও তুষার পরিষ্কার কর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।

বাইশ ইঞ্চির বেশি তুষারপাত (America Snowfall)
নিউ ইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে প্রায় কুড়ি ইঞ্চি তুষার জমেছে। লং আইল্যান্ডের আইসলিপে হয়েছে বাইশ ইঞ্চির বেশি তুষারপাত। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে তুষারের পরিমাণ দাঁড়িয়েছে বত্রিশ দশমিক আট ইঞ্চি, যা উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সোমবার বিকেলের পর থেকে নিউ ইয়র্কে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। শহরের মেয়র জোহরান মামদানি আগের জারি করা সড়ক, সেতু ও মহাসড়ক বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছেন। মঙ্গলবার থেকে স্কুলে সরাসরি পাঠদান শুরু হচ্ছে। তবে নিউ ইয়র্ক থেকে বস্টনের মধ্যে রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ ছিল।

আরও পড়ুন: Obesity Rate: মূলমন্ত্র সংযম, কীভাবে এত স্লিম-ফিট জাপানিরা?
বিদ্যুতের লাইনে ক্ষতি
ভারী ও ভেজা তুষারের চাপে গাছের ডাল ভেঙে বিদ্যুতের লাইনে ক্ষতি হয়েছে। নিউ জার্সি-সহ বিস্তীর্ণ এলাকায় এখনও বিদ্যুৎ বিভ্রাট চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষে আবারও একটি দুর্বল আবহাওয়া ব্যবস্থা এই অঞ্চলে আঘাত হানতে পারে। ফলে স্বাভাবিক ছন্দে ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।


