Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাটে বিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় (Marriage Registration Row) বড় পরিবর্তনের ভাবনা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজ্য সরকার ২০০৬ সালের গুজরাট বিবাহ নিবন্ধন আইনে সংশোধন এনে এমন এক বিধান যুক্ত করতে চাইছে, যেখানে প্রাপ্তবয়স্ক বর-কনেকে ঘোষণা করতে হবে-তাঁরা তাঁদের বাবা-মাকে বিয়ের বিষয়ে অবহিত করেছেন। পাশাপাশি পিতামাতার পরিচয়পত্র, ফোন নম্বর ও ঠিকানার প্রমাণ জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
কেন এমন সিদ্ধান্ত? (Marriage Registration Row)
সরকারের বক্তব্য, কিছু ক্ষেত্রে পরিচয় গোপন (Marriage Registration Row) করে প্রতারণা বা জোরপূর্বক সম্পর্কের অভিযোগ উঠছে। বিশেষ করে তরুণীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। বিধানসভায় উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি বলেন, বিয়ে নিবন্ধনের অপব্যবহার ঠেকানো জরুরি। তাঁর মন্তব্যে “লাভ জিহাদ” প্রসঙ্গ উঠে আসায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

কার কী মত? (Marriage Registration Row)
তবে আইন বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষকদের (Marriage Registration Row) একাংশের মত, বিষয়টি শুধু প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তন নয়; এটি সরাসরি ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন। তাঁদের যুক্তি, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক সম্মতিতে বিয়ে করলে সেখানে পরিবারকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা মানে কি পরোক্ষে পরিবারের মতামতকে বাধ্যতামূলক করে তোলা? এতে আন্তঃধর্ম বা আন্তঃজাত বিবাহ নিরুৎসাহিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইনি দৃষ্টিকোণ
আইনি দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০২১ সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, প্রাপ্তবয়স্কদের বিয়েতে পরিবারের অনুমতি আবশ্যিক নয়। ২০১৮ ও ২০০৬ সালের একাধিক রায়ে আদালত ব্যক্তির পছন্দকে মর্যাদা দিয়েছে এবং আন্তঃধর্ম ও আন্তঃজাত দম্পতিদের সুরক্ষার কথা বলেছে।

আরও পড়ুন: Zakir Khan: অসুস্থ নন জাকির খান! স্ট্যান্ড আপ থেকে সরে দাঁড়ালেন কেন?
এর মধ্যেই কিছু গ্রামসভায় পরিবারবিরোধী বিয়ের ক্ষেত্রে সামাজিক বয়কটের প্রস্তাব পাশ হওয়ায় উদ্বেগ বাড়ছে। ফলে প্রশ্নটি এখন বৃহত্তর-গণতন্ত্রে প্রাপ্তবয়স্ক নাগরিকের বিবাহ কি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে, নাকি সামাজিক ও পারিবারিক কাঠামোর আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে? এই বিতর্কের চূড়ান্ত উত্তর মিলবে সম্ভবত আদালতের ব্যাখ্যাতেই।


