Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূর্যের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার, তুলনা টানলেন রোহিতের (Mohammad Kaif)।
সূর্যের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন (Mohammad Kaif)
ভারতীয় দল গ্রুপ পর্ব ভাল ভাবেই পার করলেও মুখ থুবড়ে পড়ে সুপার এইটের প্রথম ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর কাটাছেঁড়া চলছে সমানে। প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরের কৌশল এবং দল নির্বাচন নিয়েও। এবার প্রশ্নের মুখে সূর্যকুমার (Mohammad Kaif)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সপ্তম থেকে পনেরো ওভারের মধ্যেই খেলা ভারতের হাতের বাইরে চলে যায়। সেই সময় মিলার এবং ব্রেভিস মিলে দোলে ভাল জায়গায় পৌঁছে দিতে সক্ষম হন। আর প্রশ্ন উঠছে এখন থেকেই। যখন এই জুটি বড় রানের দিকে এগোচ্ছে তখন কেন বুমরার মতো বোলারকে আনা হলো না।
সূর্যর ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। দেশের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, রোহিত শর্মা কখনওই বুমরাকে এমন ভাবে ব্যবহার করতেন না। কাইফের মতে,পাওয়ার প্লে-র পরে মিডল ওভারে উইকেট তোলার প্রয়োজন হয় আর সেই সময় রোহিত আক্রমণে আনতেন বুমরাকে।

কাইফ বলছেন, ‘৭-ম থেকে ১৫-তম ওভারে আমরা ম্যাচ হেরেছি। বুমরার দুটো ওভার আগেই করিয়ে ফেলা হয়েছে। ডেথ ওভারের জন্য আরও ২ ওভার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত শর্মা কখনওই এভাবে বুমরাকে ব্যবহার করত না।’ পাওয়ার প্লে-তে বুমরা দুই ওভার বল করে দুই উইকেট তুলে নেন। যার মধ্যে রয়েছে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন। বই বোলাররা প্রোটিয়াদের ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ১৭-তম ওভারে যখন বুমরাকে আক্রমণে আনা হয়। সেই সময়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে জমে বসে। ক্রিজে ছিলেন ত্রিস্টান স্টাবস।

ভারতের সমালোচনা শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। মহম্মদ আমির এতদিন ধরে অভিষেক শর্মার সমালোচনা করছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন শোয়েব আখতার (Mohammad Kaif)।

ভারতীয় বোলিং বিভাগকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পরে বর্ডারের ওপার থেকে ভেসে আসছে কটাক্ষ। অভিষেক শর্মাকে নিয়ে শুরু থেকেই পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। এবার শোয়েব আখতার তুলোধনা করলেন ভারতের দুই তারকা ক্রিকেটারকে।
শোয়েবের নিশানায় এবার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। দুই তারকা বোলার ৬ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৬৭ রান। তাঁদের ঝুলিতে সংগ্রহ মাত্র একটি উইকেট। শোয়েব মনে করেন এই দুই বোলারের বলে গতি ছিল না। গতির ওভারে তাঁরা ভাঙ্গন ধরাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে। তাঁদের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কোনওভাবেই সমস্যায় পড়েনি। ফলে শেষ দিকে দক্ষিণ আফ্রিকা আরও চেপে বসে এবং বড় রান যোগ করে স্কোরবোর্ডে (Mohammad Kaif)।


