Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন জোরকদমে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে আইপিএল-এর প্রস্তুতিও চলছে পাল্লা দিয়ে (Rohit Sharma)।
অনুশীলন শুরু রোহিত শর্মার (Rohit Sharma)
আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই, তার আগেই প্রস্তুতিতে নেমে পড়েছেন রোহিত শর্মা। টি–২০ বিশ্বকাপ চলাকালীনই তাঁর অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফদের সঙ্গে নেটে ঘাম ঝরাচ্ছেন ‘হিটম্যান’। ৩৮ বছর বয়সেও তাঁর ফিটনেস ও মনোযোগ নজর কাড়ছে সমর্থকদের (Rohit Sharma)।
মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরুর কথা। দেশের জার্সিতে রোহিত শেষ খেলেছিলেন জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে। বর্তমানে তিনি আন্তর্জাতিক টি–২০ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সীমিত ফরম্যাটের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগেই মন দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে তাঁর ওজনও কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে, যা তাঁকে আরও ফিট করে তুলেছে। অনুশীলনের ফাঁকেও তিনি ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন-কলম্বো এবং আমেদাবাদে তাঁকে দেখা গিয়েছে।

এরই মধ্যে ভারতের টি–২০ বিশ্বকাপ অভিযানে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজয়ের পর ব্যাটিং ব্যর্থতা এবং বোলিং পরিকল্পনা নিয়ে সমালোচনা শুরু হয়। কাইফের মতে, ম্যাচের মোড় ঘুরেছে সপ্তম থেকে পঞ্চদশ ওভারের মধ্যে। তাঁর অভিযোগ, জসপ্রীত বুমরাকে সঠিক ব্যবহার করেননি সূর্যকুমার আর সেখানেই তিনি টেনেছেন রোহিত শর্মার উদাহরণ (Rohit Sharma)।

আরও পড়ুন: Lahsun ka Achar: রুটি-পরোটা-ভাত, সঙ্গে থাকুক রসুনের আচার!
পাওয়ার প্লেতে বুমরা দুই ওভারে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের উইকেট নেন। অন্য প্রান্তে অর্শদীপ সিং আউট করেন এইডেন মার্করামকে। ২০ রানে তিন উইকেট হারিয়েও দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায় ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিসের ৯৭ রানের জুটিতে। কাইফের বক্তব্য, মাঝের ওভারগুলোতে বুমরাকে ব্যবহার করলে চাপ বাড়ানো যেত। তাঁর মতে, রোহিত অধিনায়ক থাকলে পরিকল্পনা ভিন্ন হতে পারত।
আইপিএলের আগে রোহিতের প্রস্তুতি যেমন আলোচনায়, তেমনই জাতীয় দলে তাঁর অনুপস্থিতি নিয়ে বিতর্কও জোরদার হচ্ছে (Rohit Sharma)।


