Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে উড়িয়ে ম্যাচ জয় ইংরেজদের (England)।
পাকিস্তানের বিরুদ্ধে ব্রুকের রাজ (England)
বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে নিজেদের জায়গা কনফার্ম করলো ইংল্যান্ড। পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে জয় নিজেদের নামে করলেন ব্রুক। ম্যাচে অধিনায়োকোচিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন হ্যারি ব্রুক। বাক্কি কোনও ব্যাটার দাঁড়াতে না পারলেও তাঁর সেঞ্চুরির দাপটে জয় ছিনিয়ে নিলো ইংল্যান্ড। যার ফলে পাকিস্তানের সেমিতে যাওয়ার অঙ্ক আরও কঠিন হলো (England)।
সুপার এইটের গ্রুপ ২ থেকে ইংল্যান্ড সেমি ফাইনালের টিকিট কনফার্ম করল। এখন দ্বিতীয় স্থানের লড়াইয়ে রয়েছে পাকিস্তান নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। এরমধ্যে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ খেলেছে, ফলে তারা অ্যাডভান্টেজে রয়েছে। এখানেই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে ভারতের ভাগ্য আকাশেও কালো মেঘ।

পাকিস্তানের সেমি ফাইনাল সহজ নয়। তার আগে রয়েছে অনেক হিসেবে। সবার আগে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততে হবে শেষ ম্যাচটা। অন্যদিকে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড যদি নিজেদের বাকি দুটো ম্যাচ জিততে পারে, তা হলে তারা টপকে যাবে পাকিস্তানকে। ফলে সলমন আঘারা চাইছেন, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কানরা যাতে বাকি দুটোর মধ্যে একটার বেশি জিততে না পারে। তা হলে একই পয়েন্টে থাকবে দুই দল। তখন নেট রান রেট দেখা হবে আর তবেই ভাগ্য খুলতে পারে বাবর আজমদের।

নিউ জিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। সেখানে দুই দল ১ পয়েন্ট করে পায়। ফলে, যদি নিউ জিল্যান্ড শ্রীলঙ্কাকে ২৫ ফেব্রুয়ারি হারিয়ে দেয় তা হলে ২৭ ফেব্রুয়ারি তাদের ইংল্যান্ডের কাছে হারতে হবে। সেক্ষেত্রে ২৮ তারিখ পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচটা হবে সেমি ফাইনালে যাওয়ার ম্যাচ। নেট রান রেটের দিক থেকে শ্রীলঙ্কা পিছিয়ে আছে। সেখানে দুটো ম্যাচ খেলে পাকিস্তান এগিয়ে রয়েছে। যদি নিউ জিল্যান্ড পরের দুটো ম্যাচে হেরে যায়, সেক্ষেত্র পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের নেট রান রেটও গুরুত্বপূর্ণ হবে (England)।

আরও পড়ুন: Pratik Ur Abhishek: অভিষেকের কোন গুণে মুগ্ধ? কেটিভি বাংলায় অকপট প্রতীক উর
ইংল্যান্ডকে প্রথমে বল করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ তোলে। সাহিবজাদা ফারহান করেন ৬৩। লিয়ান ডসন ৩, জোফ্রা আর্চার ও জেমি ওভারটন ২, আদিল রশিদ ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য রান তুলে ফেলে ৮ উইকেট হারিয়ে। তিনে নামা হ্যারি ব্রুক ৫১ বলে ১০০ করেন। উইল জ্যাকস শেষে ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে। শেষবেলায় পাকিস্তান ভালো বল করলেও জিততে পারেনি। শাহিন আফ্রিদির ৪ উইকেটও এই দিন কাজে আসেনি। ম্যাচ শেষে পাক অধিনায়ক স্বীকার করে নেন তাঁরা শুরুটা ভাল করলেও শেষ ভাল করতে পারেনি (England)।


