Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মালয়েশিয়াকে কার্যত উড়িয়ে ফাইনালের দৌড়ে আরও এক পা এগোলো ‘মেন ইন ব্লু’ (Hockey Asia Cup)।
ভারতের দাপট অব্যাহত (Hockey Asia Cup)
রাজগিরে চলছে হকির এশিয়া কাপের লড়াই। প্রথম থেকেই দাপটের সাথে খেললেও ছন্দপতন হয় কোরিয়ার বিরুদ্ধে। বৃষ্টির কারণে ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে সেই কারণেই ছন্দপতন হয় হরমনপ্রীতদের। খেলা শুরুর মুহূর্তে ১ গোলে এগিয়ে ছিল মালয়েশিয়া দল। মালয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন শাফিক হাসান (Hockey Asia Cup)।
প্রথম মুহূর্তে গোল খাওয়ার পরে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে আসে ভারতীয় দল। মালয়েশিয়ার ওই প্রথম আর শেষ গোল হিসেবে থেকে যায়। এই ম্যাচেও দাপট দেখায় অভিষেক, হরমনপ্রীতরা। হরমনপ্রীতের তরফে কোনও গোল না এলেও ভারতকে এগিয়ে দেন মনপ্রীত সিং, সুখজিৎ সিং এবং শিলানন্দ লাকরা (Hockey Asia Cup)।
গতকালের ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ০–১ থেকে ২–১ এগিয়ে যায় ভারত। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি সেভ করতে সক্ষম হয় মালয়েশিয়া কিন্তু ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন মনপ্রীত। ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন সুখজিত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি ভারতীয় দলকে। দাপটের সাথে ম্যাচ জিতে নেন তারা। বিরতির আগে ম্যাচের ফল ছিল ৩-১। ৩৮ মিনিটে বিবেক প্রসাদের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১।

সুপার ফোরের অন্য ম্যাচ ছিল চিন আর কোরিয়ার। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩–০ হারায় চিন। আগের ম্যাচে ভারত কোরিয়ার ম্যাচ ড্র হয়েছিল আবার অন্যদিকে চিন হেরেছিল মালয়েশিয়ার কাছে। সুপার ফোরের শেষ ম্যাচ শনিবার, সেখানে ভারতের প্রতিপক্ষ চিন। আবার অন্যদিকে মুখোমুখি হবে কোরিয়া আর মালয়েশিয়া (Hockey Asia Cup)।

আরও পড়ুন: Earthquake: ফের আরও একবার জোরালো ভূমিকম্পের কবলে দেশ, সংকটে জনজীবন
সুপার ফোরে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে ভারত। মালয়েশিয়া ও চিনের পয়েন্ট যথাক্রমে ২ ম্যাচে ৩। কোরিয়ার ১ পয়েন্ট, কোনও সুযোগ নেই আর কোরিয়ার কাছে। কালকের ম্যাচ যদি ড্র হয় তাহলেই ফাইনালে ভারত (Hockey Asia Cup)।


