Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পতনের বাজারেও কিছু কিছু সংস্থার স্টক ইন্ট্রা-ডে তে ভালো রিটার্ন দিয়েছে (Sensex)।
দিনভর পতন বাজারে (Sensex)
সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনেও ভারতীয় শেয়ার মার্কেটে অব্যাহত থাকল পতন। বড় ধাক্কা দেখা গিয়েছে আইটি সেক্টরেও। বিশেষজ্ঞদের মতে সেনসেক্স ও নিফটি-তে ধসের পিছনে বড় কারণ এটি (Sensex)।
দ্বিতীয় দিনের শেষে সেনসেক্স ১০৬৮.৭৪ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে ৮২,২২৫.৯২ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ সূচক ২৮৮.৩৫ পয়েন্ট পড়ে শেষ হয়েছে ২৫,৪২৪.৬৫ পয়েন্টে। এ দিন পতন দেখা গিয়েছে ব্যাঙ্ক নিফটিতে-ও। মিডক্যাপ ও স্মলক্যাপ নিফটি সূচকে পতন দেখা গিয়েছে।
তবে এই পতনের মাঝেও নিফটি১০০-র বেশ কিছু স্টক ভাল রিটার্ন দিয়েছে। সেই তালিকায় রয়েছে আদানি এনার্জি সলিউশন, সিমেন্স এনার্জি ইন্ডিয়া, চোলামণ্ডলম ইনভেস্ট, এবিবি ইন্ডিয়া, IOCL, টরেন্ট ফার্মা, বেদান্ত, NTPC, পাওয়ার ফিনান্সের মতো স্টক (Sensex)।

এর অন্যদিকে রেড জোনে রয়েছে একাধিক স্টক। সেই তালিকায় রয়েছে বহু আইটি স্টক। LTIMindtree পড়েছে প্রায় ৭ শতাংশ, এছাড়া টেক মাহিন্দ্রা, HCL-এর স্টকে বড় পতন হয়েছে। প্রায় ৬ শতাংশ পড়েছে হুন্ডাই মোটর্স, এটার্নাল পড়েছে ৫ শতাংশেরও বেশি। ইনফোসিস ও টিসিএস-এর স্টকের দর পড়েছে প্রায় ৪ শতাংশ।
আরও পড়ুন: England: হ্যারি ব্রুকের দাপটে প্রথম দল হিসেবে সেমিতে ইংল্যান্ড
বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন এআই-এর ফলে আইটি ইন্ডাস্ট্রিতে যারা পরিষেবাভিত্তিক কাজ করে, তাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে আইটি সংস্থাগুলির স্টকে বড় ধাক্কা লেগেছে। এছাড়া এর মধ্যেও আবার নতুন করে দেখা দিয়েছে ট্যারিফ সংক্রান্ত আশঙ্কা। রিয়েলিটি এস্টেটের ক্ষেত্রেও চাপ দেখা গিয়েছে। আমেরিকা-ইরানের টানাপড়েন, ভূ-রাজনৈতিক নানা সমস্যার প্রভাবও রয়েছে বলেই জানাচ্ছেন এক্সপার্টরা (Sensex)।


