Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের শহরে শ্যুটআউটের ঘটনায় অবশেষে বড় সাফল্য পুলিশের। তিলজলায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আরশাদ ওরফে সলমন এবং তার বাবাকে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ(Tiljala Shootout)। কিন্তু এই গ্রেফতারির পরই উঠছে একাধিক প্রশ্ন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে খাস কলকাতায় কীভাবে ঢুকছে একের পর এক আগ্নেয়াস্ত্র?
পুলিশের জালে অভিযুক্ত বাবা-ছেলে (Tiljala Shootout)
তিলজলা শ্যুটআউটের পর থেকেই ফেরার ছিল কুখ্যাত দুষ্কৃতী সলমন। গতকাল রাতে বেনিয়াপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পালানোর ছক কষছে সে। সেইমতো রাত ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ ২ নম্বর রেল গেট রিকশা স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে সলমন এবং তার বাবা মহম্মদ আনোয়ারকে পাকড়াও করে পুলিশ।
উদ্ধার হওয়া মারণাস্ত্র
পুলিশ জানিয়েছে, ধৃত সলমনের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং আর্মস অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিহার বা ভিন রাজ্য থেকে শহরে অস্ত্র? (Tiljala Shootout)
নির্বাচন দোরগোড়ায়, আর তার আগেই তিলজলার মতো জনবহুল এলাকায় এই শ্যুটআউট এবং অস্ত্র উদ্ধার সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। কোথা থেকে আসছে এই অস্ত্র? বিহার বা ভিন রাজ্য থেকে কি শহরে ঢুকছে কার্তুজ?কার মদতে বাড়বাড়ন্ত? স্থানীয়দের অভিযোগ, পুলিশের সামনেই দিনের পর দিন দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। ভোটের আগেই কেন অস্ত্রের মজুত? রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Cricket Betting: কাগজের ব্যবসার আড়ালে ক্রিকেট বেটিং! পুলিশের জালে আন্তঃরাজ্য জুয়া চক্রের পান্ডা
তদন্ত জারি কলকাতা পুলিশের (Tiljala Shootout)
পুলিশের এই সাফল্য স্বস্তি দিলেও, ভোটের আগে শহরের অলিতে-গলিতে থাকা বেআইনি অস্ত্রের হদিশ পাওয়া এখন বড় চ্যালেঞ্জ লালবাজারের কাছে। সলমন ধরা পড়লেও তার পিছনে আর কে কে আছে, তা জানতেই তদন্ত জারি রাখছে বেনিয়াপুকুর থানা।



