Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেই বিতর্কে জড়ালেন জম্মু-কাশীর অধিনায়ক (Paras Dogra)।
রঞ্জির ফাইনালে হেডবাট স্মৃতি (Paras Dogra)
২০০৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের হেডবাট নিয়ে আজও চর্চা চলে ফুটবলপ্রেমীদের মধ্যে। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার জিদান। এবার সেই স্মৃতি ফিরলো ক্রিকেট মাঠে। রঞ্জি ট্রফির ফাইনালে কর্ণাটক ও জম্মু-কাশ্মীরের ম্যাচে এই নিয়ে তুঙ্গে বিতর্ক। ফাইনাল এখন ময়দানের বদলে পরিণত হয়ে রণক্ষেত্রে (Paras Dogra)।
প্রথমবার রঞ্জির ফাইনালে উঠেছে জম্মু-কাশ্মীর। আর সেই ফাইনালে জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরস ডোগরা ও কর্ণাটকের পরিবর্ত ফিল্ডার কেভি অনীশের মধ্যে শুরু হয় স্লেজিং যুদ্ধ। সেই বাকযুদ্ধ মারাত্মক আকার ধারণ করে। ডোগরা কর্ণাটকের ফিল্ডার কেভি অনীশকে হেডবাট করে বসেন।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে জম্মু-কাশ্মীর। বুধবার সকালে তাদের ইনিংসের ১০১তম ওভারে ঘটে এই ঘটনা। ক্যাপ্টেন পরশ ডোগরা ব্যাটিং করছিলেন। সঙ্গে ছিলেন কানহাইয়া ওয়াধাওয়ান। প্রসিধ কৃষ্ণর ওভারের একটি বলে ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পান পরশ ডোগরা। এর পরেই পরিবর্ত ফিল্ডার কেভি অনীশের দিকে তেড়ে যান তিনি। শর্ট লেগে দাঁড়ানো অনীশের দিকে আঙুল তুলে কিছু বলতে দেখা যায় তাঁকে। সেখানেই থামেনি বিষয়টা। হেলমেট পড়া অবস্থাতেই মাথা দিয়ে গুঁতো মারেন অনীশকে।
আরও পড়ুন: Kerala Name Change: নামেই লুকিয়ে অস্মিতা? স্বাধীনতার পর পাল্টেছে বহু রাজ্যের পরিচয়
হঠাৎ ঘটা এই ঘটনায় চমকে যান ক্রিকেটাররা উপস্থিত সকলে। দৌড়ে আসেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুলরা। আম্পায়ারের হস্তক্ষেপে অবশেষে থামে এই ঘটনা। ওভারের শেষে অনীশের কাছে ক্ষমাও চান পরশ। তবে তাতে চিঁড়ে ভেজেনি। অনীশকে রেগে থাকতেই দেখা যায়। পরশ ডোগরার সঙ্গে কোনও কথা বলতে আগ্রহ দেখাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো (Paras Dogra)।


